কেউ ৯৭ টাকায়, কেউ ৯৯ টাকায়; মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১০ জুন ২০২৬, ১০:২৭ PM , আপডেট: ১১ জুন ২০২৬, ০৫:২১ PM
ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ © সংগৃহীত

পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই মহাযজ্ঞের উন্মাদনায় মেতেছে বাংলাদেশের সমর্থকরাও। তবে অনেকের মনেই প্রশ্ন, টেলিভিশনের সামনে না থাকলে মোবাইলে কীভাবে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ?

উত্তর হলো, হ্যাঁ। সময় টিভি, বিটিভি, টি স্পোর্টসের পাশাপাশি বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। এর মধ্যে কোনো প্ল্যাটফর্মে বিশেষ অফারে ৯৭ টাকায়, আবার কোথাও ৯৯ টাকার পাস কিনে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ থাকছে।

Toffee: বাংলালিংকের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’। এই অ্যাপেই বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখা যাবে। টফি তাদের ‘আর্লি বার্ড পাস’ অফারে মাত্র ৯৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগের সুযোগ দিচ্ছে। 

Bioscope: গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’ অ্যাপ বা ওয়েবসাইটেও বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং সুবিধা থাকবে। মাত্র ৯৭ টাকায় পুরো টুর্নামেন্ট দেখার সুযোগ দিচ্ছে তারা।

T Sports App ও ওয়েবসাইট: টি স্পোর্টসের নিজস্ব অফিশিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেও খেলা দেখার সুবিধা থাকবে।

iScreen: ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার এবং স্মার্ট টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকেই এইচডি (১০৮০পি) কোয়ালিটিতে দেখা যাবে প্রতিটি ম্যাচ। বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন দর্শকরা। যদিও শুরুর দিকে মাত্র ৮৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগের সুযোগ রেখেছিল তারা। এ ছাড়াও নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজে রয়েছে ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকা। 

উল্লেখ্য, বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে। ৩৯ দিনের টুর্নামেন্টে তিন দেশের ১৬ স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ হবে। ১৬ স্টেডিয়ামের ১১টিই যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডার তিন ও দুই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। ১৯ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ ভাই, একজন হতে চায় প্রকৌশলী, অন্যজন…
  • ১৩ আগস্ট ২০২৬
স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ ছাত্রের মৃত্যু, চুয়েটের সব পুকুরে ন…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬