বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

১০ জুন ২০২৬, ০৯:৫১ PM
বিশ্বকাপ শিরোপা

বিশ্বকাপ শিরোপা © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে বৃহস্পতিবার (১১ জুন)। প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠেয় বৈশ্বিক এই টুর্নামেন্ট ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা করবে। এর আগে, যুক্তরাষ্ট্র ১৯৯৪ এবং মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ আয়োজন করলেও এবারই প্রথমবার আয়োজন হতে যাচ্ছে কানাডা।

এবার তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় (আজটেকা স্টেডিয়াম) ম্যাক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত মহাযজ্ঞের গ্রুপ পর্বের। আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৩৯ দিনের এই মেগা আসরের।

উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

এবার প্রতিটি অনুষ্ঠান আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে। তিনটি অনুষ্ঠান আলাদা হলেও একটি অভিন্ন থিমের মাধ্যমে এই মহাযজ্ঞে সবাইকে একত্রিত করার বার্তা তুলে ধরা হবে। প্রতিটি দেশ নিজেদের সংস্কৃতি ও ভিজ্যুয়াল পরিচয় তুলে ধরবে। এর মধ্যে কানাডা 'কালচারাল মোজাইক' বা সাংস্কৃতিক বৈচিত্র্য, মেক্সিকো ঐতিহ্যবাহী 'পাপেল পিকাডো' শিল্প এবং যুক্তরাষ্ট্র 'ঝলমলে, উজ্জ্বল' কাপ থিম তুলে ধরবে। এ ছাড়া মাঠেই খেলোয়াড়দের ওয়ার্ম-আপ, প্রি-ম্যাচ অনুষ্ঠান এবং আনুষ্ঠানিক কিক-অফ প্রোটোকল সম্পন্ন করা হবে। জানা গেছে, মেক্সিকো সিটির অনুষ্ঠান প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ড এবং টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান প্রায় ১৩ মিনিট করে চলবে।

এ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষ্য, 'বিশ্বকাপের সূচনা এমন একটি মুহূর্ত, যা পুরো বিশ্ব একসঙ্গে ভাগ করে নেয়। মেক্সিকো সিটি থেকে শুরু হয়ে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে, যা সংগীত, সংস্কৃতি ও ফুটবলের এক অভিন্ন উদ্‌যাপন হবে।'

সময় ও স্থানভিত্তিক আয়োজন

মেক্সিকো সিটি (১১ জুন): মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। দেশটির সংস্কৃতি, আধুনিক লোকশিল্প এবং 'পাপেল পিকাডো' প্রদর্শিত হবে এখানে। এতে শাকিরা, জে বালভিন, মানা, লিলা ডাউনসসহ আরও অনেক অংশ নেবেন।

টরন্টো (১২ জুন): টরন্টো স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এখানে দেশটির বৈচিত্র্য ও সাংস্কৃতিক মিশ্রণ তুলে ধরা হবে। এতে আলানিস মরিসেট, মাইকেল বুবলে, এলেসিয়া কারা, জেসি রেইজস, নোরা ফাতেহি, সঞ্জয়সহ অনেকেই পারফর্ম করবেন।

লস অ্যাঞ্জেলেস (১২ জুন): যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আয়োজিত হবে। এতে বৃহৎ ভিজ্যুয়াল শো এবং কেটি পেরি, ফিউচার, আনিতা, এলএলএ ও রেমার মতো প্রমুখ শিল্পিদের পারফরম্যান্স দেখা যাবে। 

মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9