মেসির ভাস্কর্য সরিয়ে ফেলার নির্দেশ

২৭ মে ২০২৬, ০৮:৪৮ PM
সংগৃহীত

সংগৃহীত © সংগৃহীত

লিওনেল মেসিকে ঘিরে ভারতীয়দের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা বিশাল এক ভাস্কর্যই এখন হয়ে উঠেছে নিরাপত্তা ঝুঁকির কারণ।

বাতাসে দুলতে শুরু করায় কলকাতায় স্থাপন করা মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্যটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

মেসির এই ভাস্কর্যের অবস্থান কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) আওতাধীন লেকটাউন এলাকায়। সেখানকার ব্যস্ত এক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সোনালি রঙের ভাস্কর্যটিতে আজ কর্মীদের উঠে দড়ি বেঁধে সেটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করতে দেখা যায়। ভাস্কর্যটিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আছেন মেসি।

গত ডিসেম্বরে মেসির গোট ট্যুর অব ইন্ডিয়া উপলক্ষে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেটি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি বার্তা সংস্থা বলেন, ‘কলকাতায় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির ভাস্কর্যটিকে পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন। আমরা লক্ষ্য করেছি, ভাস্কর্যটি বাতাসে দুলছে।

মেসির ভাস্কর্য সরিয়ে ফেলার পরিকল্পনা করা হলেও কাজটি মোটেও সহজ হচ্ছে না বলে জানিয়েছেন শরদ্বত মুখার্জি, ‘ ভাস্কর্যটি সরানো যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে ততটা নয়। যত দ্রুত সম্ভব এটি সরিয়ে ফেলার পরিকল্পনা করছি।’ তবে ভাস্কর্যটি অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

পশ্চিমবঙ্গের গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা আজ মেসির ভাস্কর্য পরিদর্শনে গিয়েছিলেন। তারা জানিয়েছেন, এটি বিপজ্জনক অবস্থায় আছে এবং যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে বলা হয়েছে, মেসির ভাস্কর্য অক্ষত অবস্থায় নামাতে প্রয়োজন একাধিক বিশাল ক্রেন। সেগুলো রেখে কাজ করতে গেলে লেকটাউনের মতো ব্যস্ত জায়গায় যান চলাচল বন্ধ রাখতে হবে। বন্ধ করতে হবে বিদ্যুৎ সংযোগও। ভাস্কর্যের পাশেই সাবওয়ে। তার ওপর এত ভারী ক্রেন রাখা সম্ভব কি না, এ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। 

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬