মেসিসহ ৭ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

২৭ মে ২০২৬, ০৮:১৩ PM , আপডেট: ২৭ মে ২০২৬, ০৮:১৬ PM
সংগৃহীত

সংগৃহীত © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের একটু বেশি সময় বাকি। এমন সময়ে লিওনেল মেসির চোট! ফুটবল বিশ্বে এখন আগ্রহের কেন্দ্রে রয়েছে তার শারীরিক অবস্থা। অন্যরা যখন মেসিকে নিয়েই কেবল ভাবছেন, তখন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তার বিশ্বকাপ বাছাই দল কীভাবে চূড়ান্ত করবেন, তা নিয়ে দুশ্চিন্তায়।

মেসির হ্যামস্ট্রিং সমস্যা তার ষষ্ঠ বিশ্বকাপ অংশগ্রহণে কোনো বাধা হবে না। স্কালোনিও বলেছেন, ইনজুরি অতটা ‘গুরুতর’ মনে হচ্ছে না। কিন্তু আর্জেন্টিনা অধিনায়ক বুয়েন্স আয়ার্সে ফেডারেশনের লিওনেল মেসি ট্রেনিং গ্রাউন্ডে অবস্থিত দলের প্রাক টুর্নামেন্ট ট্রেনিং ক্যাম্পে পুরোপুরি ফিট হয়ে যোগ দিতে পারবেন না।

মেসিকে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলানোর আশায় কোচ স্কালোনি। তবে তার কপালে দুশ্চিন্তা ভাঁজ ফেলছে চোটের লম্বা মিছিল।

মেসির ফিটনেস নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। এদিকে গত সপ্তাহের ইউরোপা লিগ ফাইনালের আগে ওয়ার্মআপ করতে গিয়ে অ্যাস্টন ভিলা কিপার এমিলিয়ানো মার্তিনেজের অনামিকার হাড়ে ফাটল ধরা পড়েছে। যদিও চোট নিয়েই ফ্রেইবুর্গের বিপক্ষে জয়ের ম্যাচে মাঠেই ছিলেন ‘দিবু’। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তিনি ফিটনেস ফিরে পাবেন আশা।

টটেনহাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ডান হাঁটুর লিগামেন্ট স্প্রেইন থেকে সেরে ওঠার লড়াই করছেন। অ্যাতলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা ও রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল পেশীর ইনজুরির সঙ্গে লড়ছেন। দুজনেই স্কালোনির চূড়ান্ত দলে রাইট ব্যাক হিসেবে জায়গা পাবেন বলে ধারণা। কোমো মিডফিল্ডার নিকো পাজ হাঁটুর চোটের কারণে ক্লাবের শেষ সিরি আ ম্যাচে খেলতে পারেননি। পেশী ছিঁড়ে যাওয়ার পর সেরে ওঠার শেষ পর্যায়ে আছেন অ্যাতলেটিকো উইঙ্গার নিকোলাস গঞ্জালেজ।

স্কালোনি বলেছেন, চূড়ান্ত স্কোয়াড ঘোষণা শেষ দিন, অর্থাৎ ২ জুন পর্যন্ত চোটাক্রান্ত খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখা হবে। মেসিসহ এই খেলোয়াড়দের বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ওয়ার্ম আপ ম্যাচে পাওয়া যাবে না। আগামী ৬ ও ৯ জুন হন্ডুরাস ও আইসল্যান্ডের সঙ্গে ঘাম ঝরানো ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই মেসিকে দলে পেতে আশাবাদী স্কালোনি, ‘আমরা সবাই চাই মেসি পুরোপুরি ফিট থেকে স্কোয়াডে যোগ দেবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। শুধু মেসির একার সমস্যা নয়; আমাদের অনেক খেলোয়াড়ই এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হলো তাদের রিহ্যাব প্রক্রিয়া ঠিকঠাক চালানো, যেন বিশ্বকাপের আগে তারা সবাই নিজেদের সেরা ছন্দে ফিরতে পারে।’

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই মেসি ও অন্যদের সুস্থভাবে পাওয়ার আশা স্কালোনির, ‘আমরা সবাই চাই মেসি পুরোপুরি ফিট থেকে স্কোয়াডে যোগ দেবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। শুধু মেসির একার সমস্যা নয়; আমাদের অনেক খেলোয়াড়ই এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হলো তাদের রিহ্যাব প্রক্রিয়া ঠিকঠাক চালানো, যেন বিশ্বকাপের আগে তারা সবাই নিজেদের সেরা ছন্দে ফিরতে পারে।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিশ্বকাপের জন্য ঘাঁটি গাড়বে কানসাস সিটির স্পোর্টিং কেসিতে। ১ জুন দল নিয়ে সেখানে রওনা হবে তারা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9