নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা, যেমন হলো স্কোয়াড

২৭ মে ২০২৬, ০৭:৩৪ PM
নেদারল্যান্ডস জাতীয় দল

নেদারল্যান্ডস জাতীয় দল © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস জাতীয় দল। শক্তিশালী ও তারকাখচিত এই দলে অভিজ্ঞতার সঙ্গে তরুণদের মিশ্রণ রাখা হয়েছে। ২৭ মে এই স্কোয়াড ঘোষণা করে দলটি।

দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন মার্ক ফ্লেকেন, রবিন রোফস ও বার্ট ভেরব্রুগেন। রক্ষণভাগে আছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক, নাথান আকে, ডেনজেল ডামফ্রিস, জুরিয়েন টিম্বার ও মিকি ফন ডে ভেনের মতো খেলোয়াড়রা।

মিডফিল্ডে নেতৃত্ব দেবেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এছাড়া রয়েছেন রায়ান গ্রাভেনবার্খ, টিউন কুপমেইনার্স, তিজানি রেইনডার্স ও কুইন্টেন টিম্বার।

আক্রমণভাগে আছেন মেমফিস ডিপাই, কোডি গাকপো, ডোনিয়েল মালেন, ব্রায়ান ব্রব্বি ও ওয়াউট ভেগহোর্স্ট।

দল ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে। অনেকের মতে, ভারসাম্যপূর্ণ এই স্কোয়াড ২০২৬ বিশ্বকাপে শিরোপার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করতে পারে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬