পরপর বিশ্বকাপ জিতেছিল কেবল ২ দেশ, আর্জেন্টিনার সামনেও সেই সুযোগ

২৪ মে ২০২৬, ০২:১২ PM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে ইতিহাস গড়েছিল আর্জেন্টিনা। এবার সামনে আরেকটি বিশ্বকাপ, শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আবারও বিশ্বমঞ্চে নামতে যাচ্ছে লে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজদের সামনে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় কোনো দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ।   

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে মাত্র দুটি দেশের টানা দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আছে। প্রথম দল হিসেবে ১৯৩৪ ও ১৯৩৮ সালে এই রেকর্ড গড়ে ইতালি। এরপর ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে পেলের জাদু ও গারিঞ্চাদের দুর্দান্ত নৈপুণ্যে একই কীর্তি গড়েছিল ব্রাজিল। কিন্তু গত ৬৪ বছরে আর কোনো দেশ এই অর্জনে নাম লেখাতে পারেনি।

যদিও কাতার বিশ্বকাপে সেই ইতিহাসের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ফ্রান্স। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। তবে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকও শেষপর্যন্ত ফ্রান্সকে শিরোপা এনে দিতে পারেনি; টাইব্রেকারের নাটকীয়তায় শেষমেশ বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা।

এবার ২০২৬ ফিফা বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ফুটবলপ্রেমীদের চোখে এখন তাই একটাই প্রশ্ন, ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের অনন্য ইতিহাস কি গড়তে পারবে আর্জেন্টাইনরা?

শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগে লিওনেল স্কালোনি বলেছেন, ‘আমরা বেশ ভালো অবস্থানে আছি এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আমরা জানি, বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় এখন প্রতিটি প্রতিপক্ষ দল আমাদের ভিন্ন নজরে দেখবে এবং বাড়তি গুরুত্ব দেবে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত। এরপর তো খেলাটা ফুটবল, মাঠে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।’

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, অতঃপর দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9