চোটের কবলে মার্তিনেজ, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা

২৩ মে ২০২৬, ০২:০৫ PM
এমিলিয়ানো মার্তিনেজ

এমিলিয়ানো মার্তিনেজ © সংগৃহীত

আর মাত্র ১৯ দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াচ্ছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফুটবল বিশ্বকাপ। তবে এর আগেই এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। চোটে পড়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম পছন্দে থাকা এই গোলরক্ষক।

অ্যাস্টন ভিলার হয়ে উয়েফা ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের আঙুলে চোট পান মার্তিনেজ। জানা গেছে, তার অনামিকায় হালকা মচকানোর সমস্যা হয়েছে। কিন্তু চোট নিয়েই ফাইনালে খেলেছিলেন তিনি।

ফাইনালে ৩-০ গোলের জয়ে শিরোপা যেতে অ্যাস্টন ভিলা। তবে ম্যাচ শেষে মার্তিনেজ জানান, বল ধরতে গিয়ে অস্বস্তি হচ্ছিল তার। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর দাবি, পুরোপুরি সুস্থ হতে প্রায় ২০ দিন সময় লাগতে পারে এই গোলরক্ষকের। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
 
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এর আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। তবে এই দুই ম্যাচে মার্তিনেস খেলছেন না বলে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।

মূলত কোনো ঝুঁকি নিতে চাইছেন না কোচ স্ক্যালোনি ও তার কোচিং স্টাফ। তাদের লক্ষ্য, শুধু গ্রুপ পর্ব নয়, পুরো টুর্নামেন্টজুড়ে শতভাগ ফিট মার্তিনেজকে পাওয়া।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মার্তিনেজের অবদান এখনো ভোলেনি ফুটবল বিশ্ব। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে রান্ডাল কোলো মুয়ানির নিশ্চিত গোল ঠেকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। পরে টাইব্রেকারেও নায়ক হয়ে আর্জেন্টিনাকে শিরোপা জেতান এই গোলরক্ষক।

‘আমি অন্তিম মুহূর্তে’ পোস্টের পরদিনই চলে গেলেন বেরোবির জাহি…
  • ১৯ আগস্ট ২০২৬
টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল?
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাবির এফএইচ হলের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ, নির্যাতনের বর…
  • ১৯ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ১৯ আগস্ট ২০২৬
ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬