সর্বকালের সবচেয়ে বেশি ট্রফি জয়ে শীর্ষে মেসি, রোনালদো কত

২৩ মে ২০২৬, ১২:০৪ PM , আপডেট: ২৩ মে ২০২৬, ১২:০৮ PM
রোনালদো ও মেসি

রোনালদো ও মেসি © টিডিসি ফটো

ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসেরের হয়ে প্রথম শিরোপা জিতেছেন। এর মাধ্যমে তিনি লিওনেল মেসির সঙ্গে সর্বকালের ট্রফি ব্যবধান কিছুটা কমিয়েছেন। আল-নাসেরের হয়ে নিজের চতুর্থ মৌসুমে তিনি ক্লাবটির হয়ে প্রথম ট্রফি জেতেন। ২০২১ সালে জুভেন্টাসের হয়ে কোপা ইতালিয়া জয়ের পর এটি ছিল তার প্রথম বড় ক্লাব শিরোপা।

এই জয়ের পর রোনালদো ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মোট ৩৬টি ট্রফি জিতেছেন। এত সাফল্যের পরও তিনি সর্বকালের ট্রফি জয়ী ফুটবলারদের শীর্ষ ১০ তালিকায় জায়গা পাননি। তিনি এখন যৌথভাবে ১১তম অবস্থানে আছেন।

এই অবস্থানে রোনালদো আরও কয়েকজন কিংবদন্তির সমান ট্রফি নিয়ে আছেন। সার্জিও বুসকেটস, আনহেল দি মারিয়া, রায়ান গিগস এবং ইব্রাহিম হাসান—সবারই ট্রফি সংখ্যা ৩৬টি।

এক সময় রোনালদো মেসির সঙ্গে ট্রফি ব্যবধান কমানোর প্রতিযোগিতায় ছিলেন। কিন্তু এখন সেই ব্যবধান অনেক বেড়ে গেছে। রোনালদোর বয়স ৪১ হওয়ায় এই ব্যবধান কমানো আরও কঠিন হয়ে গেছে। মেসি এখনো এককভাবে তালিকার শীর্ষে আছেন।

সর্বকালের সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলারদের তালিকা:

  1. লিওনেল মেসি: ৪৮টি ট্রফি
  2. দানি আলভেস: ৪৩টি ট্রফি
  3. মার্কিনহোস: ৪২টি ট্রফি
  4. আন্দ্রেস ইনিয়েস্তা: ৪০টি ট্রফি
  5. হোসসাম হাসান: ৪০টি ট্রফি
  6. ডেভিড আলাবা: ৩৯টি ট্রফি
  7. হোসসাম আশুর: ৩৯টি ট্রফি
  8. করিম বেনজেমা: ৩৮টি ট্রফি
  9. জেরার্ড পিকে: ৩৮টি ট্রফি
  10. ম্যাক্সওয়েল: ৩৭টি ট্রফি
  11. ক্রিস্টিয়ানো রোনালদো: ৩৬টি ট্রফি

রোনালদো তার ক্যারিয়ারে যেসব ক্লাবে খেলেছেন—স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল-নাসের—সবগুলোতেই অন্তত একটি করে ট্রফি জিতেছেন। মেসিও একই কৃতিত্ব দেখিয়েছেন বার্সেলোনা, পিএসজি এবং ইন্টার মিয়ামির হয়ে।

জাতীয় দলের হয়ে রোনালদো আরও বড় সাফল্য অর্জন করেন। তার নেতৃত্বে পর্তুগাল ২০১৬ সালে প্রথম ইউরো জেতে। এরপর দলটি ২০১৯ ও ২০২৫ সালে নেশনস লিগের শিরোপা জেতে। অন্যদিকে লিও মেসি কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, লা ফিনালেসিমিয়া জাতীয় দলের হয়ে জিতেছেন। 

এখন সামনে ২০২৬ বিশ্বকাপ। রোনালদো ও মেসি দুজনেই আবারও নতুন ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।

ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9