এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে যে চার দেশ

২৪ মে ২০২৬, ১২:২৮ AM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © টিডিসি ফটো

আসন্ন ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে চার নতুন দলকে। ফুটবল বিশ্বের পরিচিত শক্তিগুলোর বাইরে উঠে আসা এই দেশগুলো হলো কুরাসাও, উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে। দীর্ঘ অপেক্ষা, ব্যর্থতা আর ধারাবাহিক উন্নয়নের পর অবশেষে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে দেশগুলো।

প্রথমবারের মতো বিশ্বকাপে চান্স পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও। মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশটির আয়তন ১৭১ বর্গমাইল, যা ঢাকা শহরের চেয়েও সামান্য বড়। বিশ্বকাপে অংশ নেওয়া ইতিহাসের অন্যতম ক্ষুদ্র দেশ হিসেবেও নাম লেখাতে যাচ্ছে তারা।

জামাইকার বিপক্ষে ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে কুরাসাও। একসময় ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫০-এর নিচে থাকা দলটি এখন উঠে এসেছে ৮০-এর ঘরে। ছোট্ট দেশটির এই উত্থান ফুটবল বিশ্বে নতুন অনুপ্রেরণার গল্প হিসেবেই দেখা হচ্ছে।

প্রথমবার বিশ্বকাপে খেলতে যাওয়া দেশগুলোর তালিকায় রয়েছে এশিয়ার উজবেকিস্তানও। এর আগে ২০০৬ জার্মানি ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বাছাইয়ে খুব কাছাকাছি গিয়েও মূল আসরের টিকিট হাতছাড়া হয়েছিল তাদের। তবে এবার আর হতাশ হতে হয়নি উজবেকদের। বর্তমান দলে থাকা কয়েকজন প্রতিভাবান ফুটবলারের পারফরম্যান্সে ভর করেই তারা ইতিহাস গড়েছে।

এশিয়ার আরেক প্রতিনিধি জর্ডান। প্রায় ৪০ বছর আগে প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। এরপর টানা নয়বার ব্যর্থ হওয়ার পর অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত সাফল্য। এএফসি বাছাইয়ের গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জর্ডান।

অন্যদিকে আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেও জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল আসরে। প্রায় ছয় লাখ জনসংখ্যার দেশটির এই অর্জন হঠাৎ করে আসেনি। ১৯৯০ সালে প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়ার পর থেকেই ধীরে ধীরে নিজেদের ফুটবল কাঠামো শক্তিশালী করেছে তারা।

কেপ ভার্দের উন্নয়নের অন্যতম কৌশল ছিল ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী কেপ ভার্দে বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করা। বর্তমান স্কোয়াডেও রয়েছে নানা দেশের সংযোগ। দলে আছেন নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ছয়জন ফুটবলার। এছাড়া আয়ারল্যান্ডে জন্ম নেওয়া একজন ডিফেন্ডারও রয়েছেন দলে।

মজার বিষয় হলো, কেপ ভার্দে ফুটবল কর্তৃপক্ষ রবার্তকে লিংকডইনের মাধ্যমে খুঁজে পেয়েছিল।

বিশ্বকাপের এবারের আসরে এই চার নতুন দলের অংশগ্রহণ ফুটবলে বৈচিত্র্য ও নতুন সম্ভাবনার বার্তাই দিচ্ছে। ছোট দেশ কিংবা দীর্ঘদিনের ব্যর্থতা—সব বাধা পেরিয়ে তারাও যে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে, সেটিই প্রমাণ করল কুরাসাও, উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9