বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্ক্যালোনির বিশেষ নজরে যারা

২৩ মে ২০২৬, ০৪:৪৫ PM , আপডেট: ২৩ মে ২০২৬, ০৬:৩৪ PM
লিওনেল মেসি ও  লিওনেল স্ক্যালোনি

লিওনেল মেসি ও লিওনেল স্ক্যালোনি © সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় মোটেই তাড়াহুড়ো করছে না আর্জেন্টিনা। অন্য দলগুলো যেখানে একের পর এক দল প্রকাশ করছে, সেখানে সময় নিয়েই প্রত্যেক খেলোয়াড়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন কোচ লিওনেল স্ক্যালোনি। এর অন্যতম কারণ, এখনো পুরোপুরি ফিট নন প্রাথমিক স্কোয়াডে থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। একইসঙ্গে ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে কিছু তরুণ খেলোয়াড়ও নতুন সমীকরণ তৈরি করেছেন। ফলে, কিছুটা জটিল পরিস্থিতির মধ্যেই আছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

মূলত শিরোপা ধরে রাখার মিশনে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না স্ক্যালোনি। তার মতে, এখনো সময় আছে, তখন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করাই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে ইনজুরি কাটিয়ে ফেরা কিংবা ফর্মহীনতায় থাকা ফুটবলারদের অবস্থা আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।

বর্তমানে স্ক্যালোনির সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা চোট সমস্যা। ইউরোপিয়ান মৌসুমের ব্যস্ত সূচি ও অতিরিক্ত ম্যাচের চাপে কয়েকজন খেলোয়াড় শারীরিকভাবে ক্লান্ত। তবে কোচিং স্টাফের আশঙ্কা, এর মধ্যে কেউ কেউ বিশ্বকাপে শতভাগ ফিট অবস্থায় না-ও যেতে পারেন। তাই দল নির্বাচনে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এর মধ্যে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ জেগেছে। হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর থেকেই লড়াই করছেন তিনি। গত এপ্রিলে টটেনহামের হয়ে খেলতে গিয়ে সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে পড়ে ইনজুরিতে পড়েন এই সেন্টার ব্যাক। তার পুনর্বাসন ঠিকভাবে এগোচ্ছে কিনা, তা দেখতে লন্ডনে গিয়েছিলেন আর্জেন্টিনার ফিজিওথেরাপিস্ট। বর্তমানে নিজ শহর কর্দোবাতে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন রোমেরো।

এদিকে নতুন করে চোটের তালিকায় নাহুয়েল মলিনার নাম যোগ হয়েছে। আতলেতিকো মাদ্রিদের হয়ে মৌসুমের শেষদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। একই সময়ে হুলিয়ান আলভারেজকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। আর্সেনালের বিপক্ষে গোড়ালিতে আঘাত পেলেও এখন অনেকটাই সুস্থ এই ফরোয়ার্ড।

অন্যদিকে রিভারপ্লেটের ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলও পেশির চোটে ভুগছেন। পাশাপাশি, তরুণ মিডফিল্ডার নিকো পাজও হাঁটুর সমস্যায় আছেন। তবে, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরেই সবচেয়ে বড় ধাক্কা এসেছে। ইউরোপা লিগের ফাইনালের আগে আঙুলে চোট পেয়েও খেলেছিলেন এবং দলকে শিরোপা জিততেও জীবন বাজি রেখেছিলেন। কিন্তু বিশ্বকাপের আগে তার এই ইনজুরি এখন আর্জেন্টিনা শিবিরের বড় উদ্বেগের কারণ।

যদিও সব খবরই খারাপ নয় স্ক্যালোনির জন্য। স্কোয়াডে ডাক পাওয়ার লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নতুন করে ভাবতে বাধ্য করছেন কয়েকজন ফুটবলার। এর মধ্যে সবচেয়ে আলোচনায় এমিলিয়ানো বুয়েন্দিয়া। ক্লাব ফুটবলে অসাধারণ মৌসুম কাটিয়ে সম্প্রতি ইউরোপা লিগ জিতেছেন তিনি। পুরো টুর্নামেন্টজুড়ে তার পারফরম্যান্সও প্রশংসিত ছিল। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে বুয়েন্দিয়া অবশ্য রহস্য রেখেই বলেছেন, 'কী হয়, সেটা সময়ই বলে দেবে।'

গোলশূন্য প্রথমার্ধ, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধার…
  • ০৮ জুলাই ২০২৬
সালাহকে ফাউল করা হয়েছিল? রিপ্লেতে যা দেখা গেল
  • ০৮ জুলাই ২০২৬
মাভাবিপ্রবিতে মিশর–আর্জেন্টিনার খেলা দেখার সময় দুপক্ষের সংঘ…
  • ০৮ জুলাই ২০২৬
রেফারিং নিয়ে ক্ষোভ, ‘মেসিকে বিশ্বকাপে রাখতে চাওয়ার’ ইঙ্গি…
  • ০৮ জুলাই ২০২৬
বিশ্বকাপটা আর্জেন্টিনার দিকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে: রেফারির ব…
  • ০৮ জুলাই ২০২৬
আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট: ম্যাচ শেষে লাইভ টিভিতে কাঁদলেন ম…
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence