ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে মেসির মায়ামি

২১ মে ২০২৬, ১২:২৫ PM
ক্যাসেমিরো

ক্যাসেমিরো © সংগৃহীত

গেল কয়েকদিন ধরেই গুঞ্জন, লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। অবশেষে সেই জল্পনা সত্যি হতে চলছে। দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হওয়ার একদম শেষ পর্যায়ে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএন।

গত জানুয়ারিতেই আগামী ৩০ জুন ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষেই ওল্ড ট্রাফোর্ড ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন ক্যাসেমিরো। এতে ফ্রি এজেন্ট হিসেবে মেজর সকার লিগের দ্বিতীয় দলবদল উইন্ডোতে মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। আগামী ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই উইন্ডোটি চলবে।

এর আগে, মায়ামি ও ক্যাসেমিরোর মাঝে দলবদল নিয়ে আলোচনার অগ্রগতির খবর প্রকাশ করেছিল সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। ৩৪ বছর বয়সী এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে ভেড়াতে মায়ামি ছাড়াও এমএলএস'র প্রতিদ্বন্দ্বী ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি এবং সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদ আগ্রহ দেখিয়েছিল।

ইএসপিএনের ব্রাজিলিয়ান সংবাদদাতা ফেলিপে সিলভা ও পেদ্রো আইভো আলমেইদা জানিয়েছেন, গত মার্চেই মায়ামি ও গ্যালাক্সি ক্যাসেমিরোর সঙ্গে যোগাযোগ করেছিল। তবে আনুষ্ঠানিক প্রস্তাব না দিলেও ক্যাসেমিরোর প্রথম পছন্দ লিওনেল মেসির দলই।

দলবদল প্রায় চূড়ান্ত হলেও মায়ামিকে একটি নিয়মকানুন সংক্রান্ত জটিলতা পার করতে হচ্ছে। এমএলএসের নিয়ম অনুযায়ী, একটি ক্লাবে সর্বোচ্চ তিনজন ‘ডেজিগনেটেড প্লেয়ার’ থাকতে পারেন, যাদের পারিশ্রমিক লিগের বেতনসীমার বাইরে রাখা যায়। মায়ামির সেই তিনটি স্পট বর্তমানে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বার্তারামের দখলে রয়েছে।

ফলে ডেজিগনেটেড ক্যাটাগরির বাইরে ক্যাসেমিরোর পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। পাশাপাশি এলএ গ্যালাক্সির সঙ্গে ‘ডিসকভারি রাইট’র বিষয়টিও নিষ্পত্তি করতে হবে। এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসকভারি তালিকাভুক্ত খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার প্রধান স্বত্ব লাভ করে। যেহেতু প্রথম দলবদলের বাজারে ক্যাসেমিরোর জন্য সবার আগে এলএ গ্যালাক্সি বিড করেছিল, তাই লিগের নিয়ম মেনে গ্যালাক্সির কাছ থেকে এই স্বত্ব কিনে নিতে হবে মায়ামিকে।

তবে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আগে ক্যাসেমিরোর পুরো মনোযোগ এখন আন্তর্জাতিক মঞ্চে। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ তারকা। সেলেসাওদের হয়ে হেক্সা মিশনের পরেই হয়তো মায়ামির জার্সিতে দেখা যাবে এই ব্রাজিলিয়ানকে।

ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9