কে এই জোয়াও পেদ্রো, যাকে দলে না রাখায় ক্ষোভে ফেটে পড়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তিরা

২০ মে ২০২৬, ০৪:৩৯ PM
জোয়াও পেদ্রো

জোয়াও পেদ্রো © টিডিসি ফটো

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের দলে জায়গা হয়নি জোয়াও পেদ্রোর। আর এতেই শুরু হয়েছে তীব্র আলোচনা। চেলসির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পরও এই ফরোয়ার্ডকে দলে না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো, রবার্তো কার্লোস ও থিয়াগো সিলভা।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, এন্ড্রিক, রায়ান ও চোট কাটিয়ে ফেরা নেইমার জুনিয়র জায়গা পেলেও বাদ পড়েছেন ২৪ বছর বয়সী পেদ্রো। কোচ কার্লো আনচেলত্তির এই সিদ্ধান্তই এখন ব্রাজিলের ফুটবল অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয়।

গত গ্রীষ্মে ব্রাইটন ছেড়ে চেলসিতে যোগ দেন জোয়াও পেদ্রো। স্ট্যামফোর্ড ব্রিজে নিজের প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ২০ গোল করেছেন তিনি। এর মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ১৫ গোল। ওপেন প্লে গোলের তালিকায় আর্লিং হালান্ডের পরই ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

শুধু গোল নয়, পেদ্রোর খেলার ধরনও তাকে আলাদা করেছে। তিনি মূল স্ট্রাইকার, ফলস নাইন কিংবা বাম প্রান্ত— তিন জায়গাতেই সমান দক্ষ। দ্রুত গতি, বল কন্ট্রোল, ড্রিবলিং এবং আক্রমণ তৈরি করার ক্ষমতার কারণে ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ফরোয়ার্ড হিসেবে ধরা হয় তাকে।

ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন পেদ্রো। সর্বশেষ মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষের প্রীতি ম্যাচেও খেলেছিলেন তিনি।

চেলসির হয়ে অসাধারণ পারফরম্যান্সের পরও পেদ্রোকে দলে না রাখায় বিস্মিত হয়েছেন সাবেক বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রবার্তো কার্লোস। তিনি বলেন, ‘পেদ্রোর মতো একজন মানসম্পন্ন ও বৈচিত্র্যপূর্ণ খেলোয়াড়কে বিশ্বকাপ দলে রাখা উচিত ছিল। সে স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, ফলস নাইন হিসেবে খেলতে পারে, আবার লেফট উইংয়েও দারুণ কার্যকর। তার মতো একজনকে বাদ দিয়ে চোটপ্রবণ নেইমারকে নেওয়া মোটেই ভালো সিদ্ধান্ত হয়নি। নেইমার তো এখন আর আগের মতো ধারালো নেই। অথচ পেদ্রো চেলসিতে দুর্দান্ত একটি মৌসুম পার করে এসেছে।’

আনচেলত্তির সিদ্ধান্তে হতাশ রোনালদিনহোও। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বলেন, ‘আনচেলত্তি সব সময় বৈচিত্র্যপূর্ণ ও স্মার্ট ফুটবলের কথা বলেন। অথচ সাম্প্রতিক সময়ে ব্রাজিলের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ও স্মার্ট ফুটবলারটিকেই তিনি বিশ্বকাপ দল থেকে বাদ দিয়ে দিলেন।’

সাবেক অধিনায়ক থিয়াগো সিলভাও সিদ্ধান্তটি মানতে পারছেন না। তার মতে, ‘পেদ্রোকে বাদ দিয়ে ম্যাথিউস কুনিয়া বা ইগর থিয়াগোকে দলে নেওয়ার সিদ্ধান্তটি কোনোভাবেই যৌক্তিক নয়। চেলসিতে খেলা এই স্ট্রাইকার যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারতেন বলে মনে করেন তিনি।’

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি পেদ্রোর বদলে ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো ও বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ানকে দলে রেখেছেন। চলতি মৌসুমে ইগর থিয়াগো প্রিমিয়ার লিগে ২২ গোল করেছেন, আর রায়ান করেছেন ৫ গোল।

দল ঘোষণার সময় আনচেলত্তি বলেন, ‘সত্যি বলতে, যারা এই স্কোয়াডে জায়গা পায়নি, তাদের জন্য আমার খুবই খারাপ লাগছে। এটি আমাকে সত্যিই ভাবায় ও দুঃখ দেয়... যেমন আন্দ্রে সান্তোস ও জোয়াও পেদ্রো। তবে ভবিষ্যতে তারা অবশ্যই আরও সুযোগ পাবে।’

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পরও পরিপক্ব প্রতিক্রিয়া দেখিয়েছেন জোয়াও পেদ্রো। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত, বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করার এই স্বপ্নটা এবার পূরণ করা সম্ভব হলো না। তবে আমি শান্ত এবং নিজের কাজে মনোযোগী আছি, যেমনটা আমি সবসময় থাকার চেষ্টা করি। আনন্দ এবং হতাশা—দুইই ফুটবলের অংশ।’

দলে না থাকলেও ব্রাজিলের জন্য সমর্থন থাকবে বলেও জানিয়েছেন তিনি। পেদ্রো বলেন, ‘এখন থেকে আমি স্কোয়াডে থাকা সবাইকে শুভকামনা জানাই। ব্রাজিলের ঘরে ষষ্ঠ বিশ্বকাপ (হেক্সা) আনার মিশনে আমিও এখন সাধারণ একজন সমর্থক হিসেবে তাদের জন্য গলা ফাটাব।’

পেদ্রো যখন বিশ্বকাপ দলে জায়গা পাননি, তখন দীর্ঘ চোট কাটিয়ে আবারও ব্রাজিল দলে ফিরেছেন নেইমার জুনিয়র। এটি হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ।

আক্রমণভাগে নেইমারের সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি, তরুণ এন্ড্রিক ও রায়ানের মতো খেলোয়াড়রা।

১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে থাকা ব্রাজিল ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করবে। এরপর ২০ জুন হাইতি ও ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9