বিশ্বকাপের জন্য তারকাখচিত দল ঘোষণা মিসরের, কারা আছেন

২১ মে ২০২৬, ০৯:৫৯ AM , আপডেট: ২১ মে ২০২৬, ১০:০৩ AM
মিসর দল

মিসর দল © সংগৃহীত

মোহাম্মদ সালাহ’র নেতৃত্বে আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মিসর। তবে আগামী ২৮ মে ঘরের মাঠ কায়রোতে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর একজন খেলোয়াড়কে বাদ দেবেন কোচ হোসাম হাসান। তাতে ফিফার নির্ধারিত ২৬ সদস্যের চূড়ান্ত দলও গঠিত হয়ে যাবে।

ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা কিশোর ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। তবে ফরাসি ক্লাব নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ ডাকেননি কোচ। 

মোস্তফাকে বাদ দেওয়া কিছুটা বিস্ময়কর হলেও চলতি মৌসুমে তার পারফরম্যান্সও বেশ হতাশাজনক। নঁতের হয়ে ২৪ ম্যাচে মাত্র চার গোল করেছেন তিনি। এ ছাড়া ফরাসি লিগ ওয়ান থেকেও অবনমিত হয়েছে ক্লাবটি। অন্যদিকে, বার্সেলোনার যুব দলে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিশোর আবদেলকরিম। তাকে মিসরের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফরোয়ার্ড হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

এদিকে বিশ্বকাপের আগে ৬ জুন ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মিসর। আর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে অভিযান শুরু করবে তারা। এ ছাড়া ২১ জুন ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড এবং গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে ইরানের মুখোমুখি হবে মিসর।

মিসরের বিশ্বকাপ স্কোয়াড (চূড়ান্ত ঘোষণায় একজন বাদ পড়বেন)

গোলরক্ষক: মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহামেদ আলা

ডিফেন্ডার: মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতৌহ, করিম হাফেজ

মিডফিল্ডার: মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, এমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান

ফরোয়ার্ড: ওমর মারমুশ, মোহামেদ সালাহ, আকতাই আবদাল্লাহ, হামজা আবদেলকরিম

‘আমি অন্তিম মুহূর্তে’ পোস্টের পরদিনই চলে গেলেন বেরোবির জাহি…
  • ১৯ আগস্ট ২০২৬
টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল?
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাবির এফএইচ হলের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ, নির্যাতনের বর…
  • ১৯ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ১৯ আগস্ট ২০২৬
ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬