চমক দেখিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল সুইজারল্যান্ড

২০ মে ২০২৬, ০৫:১৩ PM
সুইজারল্যান্ড দল

সুইজারল্যান্ড দল © টিডিসি ফটো

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। কোচ মুরাত ইয়াকিনের দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে জ্যাকি আমদুনির নাম। দীর্ঘ ১০ মাস ইনজুরিতে মাঠের বাইরে থাকার পর খুব অল্প সময় খেলার সুযোগ পেয়েও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন এই ফরোয়ার্ড।

গত বছরের জুলাইয়ে এসিএল ইনজুরিতে পড়েন ২৫ বছর বয়সী আমদুনি। এরপর প্রায় ১০ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ পুনর্বাসন শেষে চলতি মাসে মাঠে ফিরলেও এখন পর্যন্ত পুরো ম্যাচ খেলার সুযোগ পাননি।

বার্নলির হয়ে তিন ম্যাচে বদলি হিসেবে নেমে মোটে ৪৫ মিনিট খেলেছেন আমদুনি। তবে জাতীয় দলের জার্সিতে তার পারফরম্যান্সই শেষ পর্যন্ত আস্থা জুগিয়েছে কোচ ইয়াকিনকে। সুইজারল্যান্ডের হয়ে ২৭ ম্যাচে ১১ গোল করেছেন এই ফরোয়ার্ড।

দল নির্বাচনে আরও কয়েকটি চমক দেখিয়েছেন ইয়াকিন। ২০২৩ সালের পর জাতীয় দলে খুব বেশি সুযোগ না পাওয়া ক্রিশ্চিয়ান ফাসনাখট ও সেড্রিক ইটেনকেও দলে ডাকা হয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে সুইস লিগে ১৮ গোল করা ফাসনাখট দারুণ ফর্মে রয়েছেন। তার ক্লাব ইয়াং বয়েজের গোলকিপার মারভিন কেলারও জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।

তবে অবাক করার মতো বিষয়, সুইস লিগ চ্যাম্পিয়ন থুনের কোনো খেলোয়াড়ই জায়গা পাননি চূড়ান্ত দলে।

অভিজ্ঞদের মধ্যে আছেন অধিনায়ক গ্রানিত জাকা। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে নিজের রেকর্ড ১৪৪ ম্যাচের সংখ্যাকে আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে খেলবেন ক্যারিয়ারের টানা চতুর্থ বিশ্বকাপ। বর্তমানে সান্ডারল্যান্ডে খেলছেন জাকা।

রক্ষণভাগে জায়গা পেয়েছেন ইন্টার মিলানের সিরি-আ জয়ী ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি। এছাড়া ফ্রাইবুর্গের ২০ বছর বয়সী তরুণ মিডফিল্ডার জোহান মানজাম্বিকেও দলে রেখেছেন ইয়াকিন। গত বছর মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন এই তরুণ।

বিশ্বকাপ দল ঘোষণায় এবার ভিন্নধর্মী উদ্যোগ নেয় সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন। দুই দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ক্যাম্পেইনে সাধারণ মানুষের কর্মস্থলের ছবির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল ২৬ খেলোয়াড়ের নাম। পরে সমর্থকদের সেই নাম খুঁজে বের করার আহ্বান জানানো হয়।

১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। গ্রুপ ‘বি’-তে থাকা সুইজারল্যান্ড ১৩ জুন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ কানাডা ও বসনিয়া ও হার্জেগোভিনা।

সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল:

গোলকিপার: গ্রেগর কোবেল (বরুশিয়া ডর্টমুন্ড), ইভন এমভোগো (লরিয়েন্ট), মারভিন কেলার (ইয়াং বয়েজ)।

রক্ষণভাগ: ম্যানুয়েল আকানজি (ইন্টার মিলান), নিকো এলভেদি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), রিকার্ডো রদ্রিগেজ (রিয়াল বেতিস), সিলভান উইডমার (মাইনজ), মিরো মুহাইম (হামবুর্গার এসভি), অরেল আমেন্দা (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), এরায় কোমার্ট (ভ্যালেন্সিয়া), লুকা জাকুয়েজ (স্টুটগার্ট)।

মাঝমাঠ: গ্রানিত জাকা (সান্ডারল্যান্ড), জোহান মানজাম্বি (ফ্রাইবুর্গ), রেমো ফ্রয়লার (বলোনিয়া), ডেনিস জাকারিয়া (মোনাকো), আরডন জাশারি (এসি মিলান), জিবরিল সো (সেভিলা), ক্রিশ্চিয়ান ফাসনাখট (ইয়াং বয়েজ), মিশেল এবিশার (পিসা), ফ্যাবিয়ান রিডার (অগসবার্গ), রুবেন ভার্গাস (সেভিলা)।

আক্রমণভাগ: ব্রেল এমবোলো (রেনস), নোয়া ওকাফোর (লিডস), ড্যান এনদোয়ে (নটিংহ্যাম ফরেস্ট), জ্যাকি আমদুনি (বার্নলি), সেড্রিক ইটেন (ফরচুনা ডুসেলডর্ফ)।

মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬