ব্রাজিলের দল ঘোষণা কখন, মোবাইলে দেখবেন যেভাবে

১৮ মে ২০২৬, ১১:৫২ AM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

কোটি কোটি ভক্ত-সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১৮ মে) ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের স্থানীয় সময় বিকেল ৫টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ২টায় রিও ডি জেনিরোতে মিউজিয়াম অব টুমোরোতে স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান এই কোচ। কিন্তু ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে নেইমার জুনিয়র থাকবেন কিনা, এ নিয়ে আগ্রহ এখন তুঙ্গে।

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৯টি গোল করেছেন তিনি। তবে সেলেসাও এই তারকার আসন্ন বিশ্বকাপ মাতানো নিয়ে উঠছে নানা প্রশ্ন। চোট, ফর্মহীনতা আর নানা বিতর্কে ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন তিনি। 

জানা গেছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা উপস্থিত থাকবেন। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, এল সালভাদর ও বাংলাদেশসহ নানা দেশের প্রায় ৭০০ সাংবাদিকের সামনে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের ফুটবলপ্রেমীরা ঘরে বসেই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার বিশেষ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটি ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টিভি গ্লোবো, স্পোরটিভি এবং এসবিটি সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, মোবাইলেই ডিজিটাল প্ল্যাটফর্ম জিই টিভি ও সিবিএফ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার অনুষ্ঠান সহজেই দেখা যাবে। 

উল্লেখ্য, আগামী ১১ জুন পর্দা উঠবে বৈশ্বিক এই মহারণের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

আগামী ১৩ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০ জুন সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা, আর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ২৪ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাম্বার দেশটি। এর আগে, ৩০ মে এবং ৬ জুন বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দুটি প্রীতি ম্যাচও খেলবে সেলেসাওরা।

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9