‘আবেগের জায়গা নেই’—নেইমার ইস্যুতে কঠোর আনচেলত্তি

১৩ মে ২০২৬, ০৪:৫৯ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৫:০৭ PM
নেইমার ও আনচেলত্তি

নেইমার ও আনচেলত্তি © সংগৃহীত

আগামী সপ্তাহেই আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে দল ঘোষণার আগে দেশটি জুড়ে আলোচনায়, দ্য গ্রেটেস্ট শো অন আর্থে এবার কি নেইমার জুনিয়রকে দেখা যাবে কিনা। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে চোট আর অফফর্মের কারণে তাকে বিবেচনায় রাখছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে স্পষ্ট আলাপ করেছেন তিনি।

তার ভাষ্যমতে, ‘সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। নেইমার এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু তার চোটের ইতিহাস আমাদের ভাবাচ্ছে। যদিও ইদানীং সে (নেইমার) নিয়মিত খেলছে এবং ফিটনেসে উন্নতি করেছে, তবুও আমাদের সব দিক খতিয়ে দেখতে হবে।’

এদিকে সাম্প্রতিক সময়ে দুটি ভাগে বিভক্ত ব্রাজিলিয়ান সমর্থকরা। একটি পক্ষ বিশ্বকাপের মতো বড় জায়গায় অভিজ্ঞ নেইমারকেই বিবেচনায় নিচ্ছেন, তবে অন্য আরেকটি পক্ষ বিশ্বমঞ্চে তরুণ আর ফিট ফুটবলারদের ওপর আস্থা রাখতে বলছেন। আনচেলত্তি এ-ও স্বীকার করেছেন, ফুটবলাররাও নেইমারকে স্কোয়াডে চান। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন, কোনো চাপের মুখে নতি স্বীকার করবেন না তিনি।

আনচেলত্তির ভাষায়, ‘খেলোয়াড়রা তাদের মতামত জানাতেই পারে, আমি তাদের ধন্যবাদ জানাই। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমার। নেইমারকে দলে নিলে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হবে না, সেটা আমি জানি। তবে মাঠের বাইরের আলোচনা আমি নিয়ন্ত্রণ করতে পারি না।’

অন্যদিকে ম্যাচজুড়ে দৌড়াতে পারবেন এবং প্রতিপক্ষকে চাপে রাখতে পারবেন, এমন ফরোয়ার্ডই বিবেচনায় নিচ্ছেন ইতিলিয়ান এই মাস্টারমাইন্ড। তবে নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে না, সেটাও বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন আনচেলত্তি।

ব্রাজিল কোচ বলেছেন, ‘আমি কোনো নিখুঁত দল বানাতে পারব না, কিন্তু এমন একটি দল গড়তে চাই যেখানে ভুলের পরিমাণ হবে সর্বনিম্ন। নেইমারকে নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত হবে শতভাগ পেশাদার। এখানে আবেগের কোনো জায়গা নেই।’ 

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬