২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন কার্লো আনচেলত্তি

১৫ মে ২০২৬, ০১:১০ AM
কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি © সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ২০২৫ সালের মে মাসে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন এবং ইতোমধ্যে তার অধীনে আগামী মাসে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। খবর বিবিসির

৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ জানান, গত এক বছর ধরে তারা ব্রাজিলকে বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে নিতে কাজ করছেন এবং সিবিএফ (ব্রাজিল ফুটবল ফেডারেশন) ও তিনি আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে আরও চার বছর একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তির মেয়াদ বৃদ্ধির এই ঘোষণা দিয়ে তিনি সিবিএফ-এর আস্থার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিবিএফ সভাপতি সামির জাউদ এই চুক্তিকে ব্রাজিলিয়ান ফুটবলের জন্য একটি ‘ঐতিহাসিক দিন’ হিসেবে বর্ণনা করেছেন। আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে ব্রাজিল, যার মধ্যে পাঁচটিতে জয়, দুটিতে ড্র এবং তিনটিতে হার রয়েছে। 

আগামী ১৮ মে আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে এবং ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে। গ্রুপ ‘সি-তে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড। 

২০০২ সালের পর প্রথম এবং সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে এই গ্রীষ্মে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬