বিশ্বকাপের বাকি ২৮ দিন

বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়

১৪ মে ২০২৬, ০৬:৪১ PM
ব্রাজিল দল

ব্রাজিল দল © এএফপি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফের আলোচনায় বিশ্বকাপ ইতিহাসের নানা পরিসংখ্যান, গৌরবগাথা ও রেকর্ড। ১৯৩০ সালে উরুগুয়েতে বৈশ্বিক এই টুর্নামেন্টের সূচনা হয়েছিল। ২০২২ সাল পর্যন্ত দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ২২টি আসর মাঠে গড়িয়েছে। এই সময়ে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে ৮০টি দল অংশ নিয়েছে। তবে প্রায় এক শতাব্দীর এই যাত্রায় হাতে গোনা কয়েকটি দলই সত্যিকার অর্থে আধিপত্য দেখাতে পেরেছে। যেখানে কেউ ধারাবাহিক সাফল্য পেয়েছে। কেউ-বা আবার মাঝেমধ্যে চমক দেখিয়েছে। অনেক দল আবার একদা শক্তিশালী থাকলেও সময়ের পরিক্রমায় নুইয়ে পড়েছে।

এই দীর্ঘ ইতিহাসের ওপর ভিত্তি করেই বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং তৈরি হয়েছে। এক্ষেত্রে শিরোপার পাশাপাশি ম্যাচের ফলাফল, ধারাবাহিক পারফরম্যান্স এবং সামগ্রিক অর্জনও বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া র‍্যাঙ্কিং নির্ধারণে একটি অভিন্ন পয়েন্ট পদ্ধতিও অনুসরণ করা হয়েছে। সব আসরে প্রতিটি জয়ের জন্য ৩ পয়েন্ট এবং ড্রয়ের জন্য ১ পয়েন্ট ধরা হয়েছে। ঐতিহাসিক এই র‍্যাঙ্কিংয়ে সব বিশ্বকাপের ম্যাচের ফলাফল যোগ করে দলগুলোর মোট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। তবে পয়েন্ট সমান হওয়া সাপেক্ষে টাইব্রেকার হিসেবে প্রথম গোল ব্যবধান দেখা হয় অর্থাৎ গোল করেছে কত এবং হজম করেছে কত, তার পার্থক্য। এরপরও সমতা থাকলে মোট গোলের সংখ্যা বিবেচনায় নেওয়া হয়।

ঐতিহাসিক এই তালিকায় সবচেয়ে এগিয়ে ব্রাজিল। বিশ্বকাপ ইতিহাসে একমাত্র সেলেসাওরাই ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে। ২০২৬ বিশ্বকাপে খেললে তাদের টানা ২৩তম অংশগ্রহণ হবে এটি, যা এক অনন্য রেকর্ড। ধারাবাহিক উপস্থিতি, অসংখ্য কিংবদন্তি ফুটবলার এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বই সেলেসাওরা এখনো বিশ্বমঞ্চে সবচেয়ে ঐতিহ্যবাহী ও সফল দল হিসেবে বিবেচিত হয়।

অলটাইম র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ব্রাজিল। এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে জয় ৭৬ এবং ১৯ ড্রয়ের বিপরীতে সমান ১৯টি ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ নেয় ব্রাজিল। সবমিলিয়ে তাদের ২৪৭ পয়েন্ট। বিশ্বমঞ্চে ২৩৭ গোল করেছে সেলেসাওরা। তাদের গোল ব্যবধান +১২৯, এই তালিকায় অনন্য তারা।

অলটাইম র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয়স্থানে আছে জার্মানি। পশ্চিম জার্মানি ও একীভূত জার্মানির রেকর্ড মিলিয়ে কাতার বিশ্বকাপ পর্যন্ত ২০টি বৈশ্বিক টুর্নামেন্টে খেলেছে তারা। ১১২ ম্যাচে তাদের সংগ্রহ ২২৫ পয়েন্ট। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মোট ৮ বার ফাইনাল খেলেছে, যা বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা রেকর্ড।

বিশ্বকাপের সর্বকালের পয়েন্ট তালিকায় তৃতীয়স্থানে আর্জেন্টিনা। আর্জেন্টিনা এখন পর্যন্ত ৮৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় ৪৭টিতে, ড্র ১৭ ম্যাচে এবং ২৪টিতে হেরেছে। তাদের মোট সংগ্রহ ১৫৮ পয়েন্ট। বিশ্বকাপে আর্জেন্টিনার গোল ব্যবধান +৫১। বিশ্বকাপে ১৮ বার অংশ নিয়েছে তারা।

আর্জেন্টিনার চেয়ে বিশ্বকাপ শিরোপা জয়ে এগিয়ে থাকলেও অলটাইম পয়েন্ট তালিকায় চতুর্থস্থানে ইতালি। বিশ্বকাপে ৮৩ ম্যাচ খেলে ৪৫টি জয় ছিনিয়ে নেয় তারা। আর্জেন্টিনার চেয়ে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে থেকে তাদের সংগ্রহ ১৫৬ পয়েন্ট। আজ্জুরিদের গোল ব্যবধানও +৫১। মূলত ২০১৮, ২০২২ ও ১৯৫৮ বিশ্বকাপে অংশ নিতে না পারাতেই অনেকটা পিছিয়ে গেছে তারা। 

অলটাইম তালিকার পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। ৭৩টি ম্যাচ খেলে ৩৯ জয়ে তাদের সংগ্রহ ১৩১ পয়েন্ট। তাদেরও গোল ব্যবধান +৫১। ১৯৯৮ সালে ঘরের মাঠে বিশ্বকাপজয়ী দলটি ২০০৬ ও ২০২২ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। তবে ২০১৮ বিশ্বকাপে সেই আক্ষেপ মেটায় ফরাসিরা। 

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9