এক ইনিংসেই ৯ উইকেট! ইতিহাসের পাতায় ব্রাজিলের ক্রিকেটার

১০ এপ্রিল ২০২৬, ১২:৫০ AM
লরা কারদোসো

লরা কারদোসো © সংগৃহীত

এক টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেট! শুনতে অবিশ্বাস্য লাগলেও সেটাই করে দেখিয়েছেন ব্রাজিলের এক নারী ক্রিকেটার! ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিলের তরুণ অলরাউন্ডার লরা কারদোসো গড়েছেন এই ইতিহাস। মাত্র ২১ বছর বয়সেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৯ উইকেট নিয়ে তিনি স্থাপন করেছেন নতুন বিশ্বরেকর্ড, যা পুরুষ ও নারী মিলিয়ে ক্রিকেট ইতিহাসে প্রথম।

বোতসোয়ানায় অনুষ্ঠিত কালাহারি নারী টি-২০ টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই কীর্তি গড়েন কারদোসো। তার বোলিং পরিসংখ্যান ছিল ৩ ওভারে ২টি মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট (৩-২-৪-৯)। ইনিংসটিতে ছিল একটি হ্যাটট্রিকও।

এর আগে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ভুটানের স্পিনার সোনাম ইয়েসেইয়ের দখলে; ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। 

অন্যদিকে নারী ক্রিকেটে সেরা বোলিং ফিগার ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার; ২০২৪ সালের এপ্রিলে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়ে ৭ উইকেট শিকার করেন তিনি। সেই দুটি রেকর্ডই ভেঙে নতুন মাইলফলক গড়েছেন কারদোসো।

এদিকে এই জয়ে টুর্নামেন্টে নিজেদের দাপট আরও জোরালো করেছে ব্রাজিল। গ্রুপপর্বে এখন পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি একমাত্র অপরাজিত হিসেবেই এগিয়ে রয়েছে।

এসএসসির খাতা দেখায় অবহেলা করা পরীক্ষকদের তালিকা হচ্ছে: শিক্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে বুটেক্স হল প্রশাসনের ইতিবাচক উদ্যোগ, স্বস…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রেসিডেন্টের পদত্যাগ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিশ্চিয়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬