বিশ্বকাপের আগে ছিটকে পড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার

২৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ AM
এদের মিলিতাও

এদের মিলিতাও © টিডিসি ফটো

হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচারের পর দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার এদের মিলিতাও। ফলে ক্লাবের হয়ে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোর পাশাপাশি আসন্ন বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি। 

মঙ্গলবার এক বিবৃতিতে মিলিতাওয়ের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, আগামী কয়েক দিনের মধ্যে তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক গত সপ্তাহে লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে চোট পান। প্রতিপক্ষের চ্যালেঞ্জের সময় বাঁ পায়ে ব্যথা অনুভব করে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়ার ইশারা দেন তিনি। পরদিন পরীক্ষায় তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।

শুরুর দিকে ধারণা করা হয়েছিল, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠতে পারবেন মিলিতাও। তবে অস্ত্রোপচারের পর সেই সম্ভাবনা আর নেই। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর খবরে বলা হয়েছে, প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

মিলিতাওয়ের ক্যারিয়ারে এটি নতুন করে আরেকটি ধাক্কা। গত কয়েক মৌসুমে একাধিকবার চোটে পড়েছেন তিনি। এর মধ্যে পরপর দুই বছর গুরুতর এসিএল ইনজুরির কারণেও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬