এমএলএসে মেসির আধিপত্য, বেতনে ছাড়িয়ে গেলেন সবাইকে

১৩ মে ২০২৬, ০৬:১৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) এখনও সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, মেসির বার্ষিক মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সন হিউং-মিনের চেয়েও দ্বিগুণের বেশি।

গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে চুক্তি করেন মেসি। এই চুক্তির আওতায় ২০২৮ মৌসুম পর্যন্ত ফ্লোরিডার ক্লাবটিতে খেলবেন তিনি। নতুন চুক্তিতে তার মূল বেতনও দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে নিশ্চিত পারিশ্রমিক হিসেবে ২ কোটি ৮৩ লাখ ডলার পাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

গত আগস্টে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন টটেনহ্যাম হটস্পারের সাবেক অধিনায়ক সন হিউং-মিন। তার মূল বেতন ১ কোটি ৩৬ লাখ ডলার এবং মোট পারিশ্রমিক ১ কোটি ১২ লাখ ডলার। তাকে দলে ভেড়াতে এমএলএস ইতিহাসের সর্বোচ্চ ২ কোটি ৬০ লাখ ডলার ট্রান্সফার ফি পরিশোধ করেছে লস অ্যাঞ্জেলেস এফসি।

৩৮ বছর বয়সী মেসি আগামী জুনে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখা মিশনে নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। মায়ামির হয়ে ৬৪টি নিয়মিত মৌসুমের ম্যাচে ৫৯ গোল করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। গত মৌসুমে ২৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জেতেন তিনি।

মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পল ৯৭ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন। চতুর্থ স্থানে আছেন মেক্সিকোর তারকা হিরভিং “চাকি” লোসানো। তার মোট পারিশ্রমিক ৯৩ লাখ ডলার। যদিও গত নভেম্বরের পর থেকে সান দিয়েগোর হয়ে মাঠে নামেননি তিনি। শীর্ষ পাঁচে থাকা আরেক ফুটবলার মিগেল আলমিরন। আটলান্টা ইউনাইটেডের এই মিডফিল্ডারের পারিশ্রমিক ৭৯ লাখ ডলার।

এদিকে পুরো এমএলএসে খেলোয়াড়দের মোট পারিশ্রমিক ৬৩ কোটি ১০ লাখ ডলার ধরা হয়েছে। খেলোয়াড়প্রতি গড় আয় ৬ লাখ ৮৮ হাজার ৮১৬ ডলার, যা গত অক্টোবরে প্রকাশিত হিসাবের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ বেশি। 

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9