সুযোগ নষ্টের খেসারত, সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

৩১ মার্চ ২০২৬, ০৮:০৮ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৮:৩১ PM
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ © সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে শুরুটা ভালো করেও প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। হ্যাভিয়ের ক্যাবরেরার দল দাপট দেখিয়ে একাধিক সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে ব্যর্থতার কারণে গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফেরার পরও একাধিক সু্যোগ তৈরি করলেও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।

এর আগে গত জুনে ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগেও জমজমাট লড়াই করেও ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে পাঁচ দেখায় তিনবার হারল বাংলাদেশ, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে বসে বাংলাদেশ। ৩১তম মিনিটে মাঝমাঠ থেকে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে সিঙ্গাপুর। ইখসান ফান্দির পাস থেকে নিখুঁত শটে গোল করেন হারিস স্টুয়ার্ট। তবে ১৪তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু ফাঁকায় বল পেয়েও বার উড়িয়ে যায় সমিতের হেড। এ ছাড়া প্রথমার্ধে ফাহিম বক্সে ফাউলের শিকার হলেও পেনাল্টির দাবি নাকচ হয়।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। দুই প্রান্ত ব্যবহার করে বারবার চাপ সৃষ্টি করে লাল-সবুজেরা। ৬১তম মিনিটে ফাহিমের বদলে নামেন শাহরিয়ার ইমন। পরে ৭২তম মিনিটে ফাহামিদুল ও মোরসালিনের জায়গায় বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে নামানো হয়।

বাংলাদেশের চাপে কিছুটা বিপর্যস্ত দেখায় সিঙ্গাপুরকে। চোট পেয়ে ইরফান ফান্দি মাঠ ছাড়েন, পরে ইখসান ফান্দিকেও তুলে নেওয়া হয়। ৭৯তম মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগ আসে বাংলাদেশের সামনে। হামজা চৌধুরীর ক্রস থেকে মিরাজুলের শট পোস্টে লেগে ফিরে আসে। ৮৫তম মিনিটে সমিত সোমের আরেকটি প্রচেষ্টা গোলরক্ষক রুখে দেন। শেষপর্যন্ত অতিরিক্ত সময়েও গোল না পেয়ে ১-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬