এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইয়ামালের বান্ধবী

০২ নভেম্বর ২০২৫, ০৯:১১ PM
বান্ধবীর সঙ্গে লামিনে ইয়ামাল

বান্ধবীর সঙ্গে লামিনে ইয়ামাল © সংগৃহীত

লামিন ইয়ামাল তার বান্ধবী আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ করেছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমে শনিবার (১ নভেম্বর) খবর প্রকাশিত হয়। ‘আরটিভিই কাতালুনিয়া’-র সাংবাদিক জাভিয়ার দে হোয়োসকে ইয়ামাল নিশ্চিত করেছেন, তিন মাসের সম্পর্ক শেষ হয়েছে তাদের। 

তবে একদিন না যেতেই বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন ইয়ামালের বান্ধবী নিকি। স্প্যানিশ সাংবাদিক জর্দি মার্তিনকে তিনি জানিয়েছেন, বার্সেলোনা ছাড়ার পর থেকে ইয়ামালকে দেখেননি এবং তাদের বিচ্ছেদের কারণ কোনো অবিশ্বাস নয়। 

মূলত এল ক্লাসিকোর পর ইয়ামালকে ইতালির মিলানের একটি পার্টিতে ইতালীয় ইনফ্লুয়েন্সার আনা জেগনোসোর সঙ্গে দেখা যায়, যা নতুন সম্পর্কের গুঞ্জন সৃষ্টি করেছে। তবে নিকি অবিশ্বাসজনিত কোনো কারণে বিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন।

এ নিয়ে নিকি বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, লামিন আর আমি এখন আর একসঙ্গে নেই। বার্সেলোনা ছাড়ার পর থেকে আমরা একে অপরকে দেখিনি।’

নিকোল এ-ও জানালেন, বিচ্ছেদটা আসলে প্রকাশ করার কোনো পরিকল্পনা ছিল না। তিনি বলেন, ‘পরিস্থিতি আমাদের বাধ্য করেছে বিষয়টা নিশ্চিত করতে।’

সম্পর্কে কোনো প্রতারণা ছিল না বললেন নিকি। তার ভাষ্যমতে, ‘আমি নিশ্চিত করতে পারি, এখানে কোনো প্রতারণা ছিল না। যদি আমি এমন কিছুর শিকার হতাম, তাহলে আগের মতোই খোলাখুলিভাবে তা বলতাম।’

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬