যে কারণে ইয়ামালকে ‘শিশু’ বললেন এমবাপ্পে

১১ অক্টোবর ২০২৫, ০৫:০৬ PM
কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল

কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল © সংগৃহীত

বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ক্লাবগুলোর ফুটবলারদেরও বিভিন্ন সময়ে কথার লড়াইয়ে মেতে উঠতে দেখা যায়। তবে এবার ঘটল উল্টো, বার্সার তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের পক্ষে ঢাল হয়ে দাঁড়ালেন কিলিয়ান এমবাপ্পে। তরুণ এই ফুটবলারের প্রশংসার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কমানোরও আহ্বান জানান রিয়ালের অন্যতম তারকা।

সম্প্রতি সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন এমবাপ্পে। ফরাসি এই অধিনায়কের বরাতে ইএসপিএন জানিয়েছে, ‘ফুটবলের প্রতি তার (ইয়ামাল) আবেগ দেখুন এবং এটাই একমাত্র বিষয়, যা সে হারাতে চায় না। এর বাইরে যা ঘটছে, সেসব তার ব্যক্তিগত জীবন। মানুষ তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। আমার মতে, তাদের উচিত ইয়ামালকে একা থাকতে দেওয়া।’

এদিকে নিজের চেয়ে বড় মডেল কিংবা গায়িকার সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়েও সাম্প্রতিক সময়ে আলোচনায় ইয়ামাল। মৌসুম শুরুর আগে বিরতি কিংবা খেলা চলাকালীনও এসব নিয়ে জোর আলোচনা চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে, খেলার চেয়ে ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় বিরক্ত এমবাপ্পে। তার দাবি, ১৮ বছর বয়সে সবাই ভুল করে থাকে।

এমবাপ্পের ভাষ্যমতে, ‘লামিনে অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু বাস্তব জীবনে সে ১৮ বছরের এক শিশু। এই বয়সে সবাই ভুল করে। সেও তার জীবন যাপন করছে। আমাদের উচিত সে মাঠে কী করছে সেটা দেখা। বাকি বিষয় গুরুত্বপূর্ণ নয়, যতক্ষণ না সেটি গুরুতর কোনো বিষয় হয়ে দাঁড়ায়। দারুণ প্রতিভাসম্পন্ন খেলোয়াড় সে।’

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬