আরেকটি এশিয়ান কাপের হাতছানি, যে সমীকরণের সামনে বাংলাদেশ

১০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৮:২৫ AM
বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি © বাফুফে

নারীদের ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১০৪) চেয়ে ৮৩ ধাপ এগিয়ে দক্ষিণ কোরিয়া (২১)। পরিসংখ্যানও লাল-সবুজের প্রতিনিধিদের পক্ষে কথা বলছে না। কিন্তু এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে টানা দুই জয়ে বেশ আত্মবিশ্বাসী সাগরিকা-আফঈদারা মোটেই ছেড়ে কথা বলবে না, এটা হলফ করে বলা যায়। লাওসের ভিয়েনতিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

বাছাইপর্বে ৮ গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি মূলপর্ব নিশ্চিত করবে। বাকিদের মধ্য থেকে সেরা তিন রানার্সআপ দলও চূড়ান্ত পর্বে উঠবে। এইচ-গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকায় রানার্সআপের সমীকরণই মেলাতে চান বাঘিনীরা। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে কোচ পিটার বাটলারের শিষ্যরা। 

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, দুই দলেরই পয়েন্ট সমান ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে লাল-সবুজের মেয়েরা। তিমুরকে ৯-০ এবং লাওসকে ১-০ গোলে হারায় কোরিয়া। ফলে, এক গোলে এগিয়ে বাংলাদেশ।

আজ দক্ষিণ কোরিয়াকে কোনোভাবে রুখতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, পয়েন্ট সমান হলে বিবেচনায় আসবে হেড টু হেড পরিসংখ্যান। তবে ড্র হলে একই থাকছে হেড টু হেড। তখন বাইলজের ৭.২.২.৬ ধারা অনুযায়ী, হিসাব হবে বেশি গোলের। বাংলাদেশ ১১ এবং কোরিয়া ১০ গোল করায় গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

এদিকে সেরা রানার্স-আপ দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে বাংলাদেশকে। কারণ, ৮ গ্রুপের মধ্য থেকে এরই মধ্যে ডি-গ্রুপসেরা রানার্সআপের দৌড় থেকে সরে গেছে। প্রথম ও দ্বিতীয়স্থানে থাকা দলের পয়েন্ট মাত্র ৪। শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মিয়ানমার। ফলে, গ্রুপের রানার্সআপের ৬ পয়েন্ট হওয়ার কোনো সুযোগ নেই। 

অন্যদিকে ইতোমধ্যে ৬ পয়েন্ট পাঁচ দলের। ফলে, ডি-গ্রুপ বাদে অন্য ৭ গ্রুপের মধ্যে সেরা তিন রানার্সআপ হওয়ার লড়াই হবে। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী, ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ পজিশনে চাইনিজ তাইপে (সি-গ্রুপ +৩), লেবানন (ই-গ্রুপ +২), ইরান (এফ-গ্রুপ +৫), জর্ডান (জি-গ্রুপ +১১), দক্ষিণ কোরিয়া (এইচ-গ্রুপ +১০) রয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় কোরিয়া ও জর্ডান খানিকটা সুবিধাজনক অবস্থানে।

সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী …
  • ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় ঈদ এ মিলাদুন্নবী (সা.) পালিত
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬৯ কিলোমিটারের জশন…
  • ২৬ আগস্ট ২০২৬
ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন বাইজীদ …
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রেপ্তারের পর কারাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা
  • ২৬ আগস্ট ২০২৬
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির…
  • ২৬ আগস্ট ২০২৬