ক্লাব বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে দেখলেন সাদ, জানালেন অভিজ্ঞতা

১৪ জুলাই ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
ক্লাব বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে উপভোগ করেন সাদ উদ্দিন

ক্লাব বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে উপভোগ করেন সাদ উদ্দিন © সংগৃহীত

বাংলাদেশে ঘরোয়া ফুটবল মৌসুম এখনো মাঠে গড়ায়নি। ক্লাবগুলো অনুশীলন শুরু করেনি, ফলে জাতীয় দলের ফুটবলাররাও ছুটিতে রয়েছেন। এই সময়টাকে একটু ভিন্নভাবে কাজে লাগিয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার সাদ উদ্দিন—এখন তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। 

নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলা তিনি মাঠে বসে উপভোগ করেছেন। এমন একটি অভিজ্ঞতা নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাদ উদ্দিন বলেন, “এই সময়ে জাতীয় দল বা ক্লাবের খেলা নেই। সুযোগ ছিল খেলা দেখার, আর এমন একটি আসরের ফাইনাল মাঠে বসে দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা।”

প্রথমবারের মতো ফিফা ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছে, ঠিক বিশ্বকাপের আদলে। দর্শক চাহিদা বেশি থাকায় ফাইনালের টিকিট পাওয়া কঠিন ছিল বলে জানালেন সাদ, “আগেই পরিকল্পনা ছিল খেলা দেখার। আমার মামা যিনি আমেরিকায় থাকেন, তিনি অনেক সাহায্য করেছেন টিকিট পেতে।”

স্টেডিয়ামে ৮২ হাজার দর্শক উপস্থিত ছিলেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। “খেলা শুরুর ঘণ্টাখানেক আগেই গ্যালারি ভর্তি হয়ে যায়। প্রতিটি গোল আর আক্রমণে গ্যালারির উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হতেও সময় লেগেছে ঘণ্টাখানেক।”—যোগ করেন সাদ।

চেলসি ও পিএসজির মধ্যকার ফাইনালে চেলসি জয়ী হয়। অনেকে পিএসজিকে ফেভারিট ভাবলেও চেলসি তাদের ভুল প্রমাণ করে ট্রফি ঘরে তোলে। সাদ বলেন, “আমি আসলে লিভারপুলের সমর্থক। কিন্তু ওরা না থাকায় ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে চেলসিকেই সমর্থন করছিলাম। প্রথমার্ধটা বেশ উপভোগ্য ছিল।”

 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬