হামজার অভিষেক গোলে লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ

০৪ জুন ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © সংগৃহীত

দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমে স্বপ্নের মতই শুরুটা করলেন হামজা চৌধুরী। তার দুর্দান্ত এক হেডে ম্যাচের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়ে একাধিকবার গোলের চেষ্টা চালালেও প্রত্যাশিত গোলের দেখা মেলেনি। বিপরীতে বলার মত কোনো আক্রমণই করতে পারেনি ভুটান। শেষমেশ ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে গিয়েছে স্বাগতিকরা।

বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধের ৪৫ মিনিটে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। অন্যদিকে শুরুতেই পিছিয়ে পড়ে ভুটান রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে।

ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক জামাল ভূইয়ার কর্নার কিকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন হামজা চৌধুরী। এতে দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের খাতা খুললেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। 

এদিকে এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামেদুল অবশ্য খুব একটা নজর কাড়তে পারেননি। ম্যাচের ৩০ ও ৩১তম মিনিটে দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। প্রথমে রাকিবের থ্রুয়ে নেওয়া তার নেওয়া শট ঠেকিয়ে দেন সফরকারী গোলকিপার। পরের মিনিটেই শাহ কাজেমের বক্সের ভেতরে নেওয়ার ক্রস থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। শেষমেশ ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950