আইরিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থী

৩০ মার্চ ২০২৪, ০৯:৫২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী রাইসুল সৌরভ

বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী রাইসুল সৌরভ © সংগৃহীত

বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী রাইসুল সৌরভ আয়ারল্যাণ্ডের ইউনিভার্সিটি অফ গালওয়ে স্টুডেন্টস ইউনিয়নের ২০২৪-২৫ মেয়াদের জন্য জাতিগত সংখ্যালঘু কর্মকর্তা পদে নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ নির্বাচনের ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। রাইসুল সৌরভ এ পদের জন্য সাতজন প্রতিযোগীকে পরাজিত করেছেন।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউনিভার্সিটি অফ গালওয়ে ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯১১ সালে। পরবর্তীতে ১৯৬৪ সালে সাংবিধানিকভাবে বর্তমান ইউনিয়নের রূপ লাভ করে। আয়ারল্যাণ্ডের বর্তমান রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্স ১৯৬৪-৬৫ সালে তৎকালীন ছাত্র সংসদের প্রথম সভাপতি ছিলেন।

আয়ারল্যাণ্ডে অধ্যয়ন শুরুর মাত্র তিন মাসের মাথায় সৌরভ এ পদে বিজয়ী হলেন। তিনি আগামী ১ জুলাই থেকে এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। বর্তমানে রাইসুল গলওয়ে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে কলেজ অফ বিজনেস পাবলিক পলিসি অ্যান্ড ল’ কর্তৃক প্রদেয় বৃত্তির অধীনে গবেষণা করছেন।

আরো পড়ুন: দেড় বছর বয়সে ২৫০ কোটি রুপির মালিক রাহা

বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ২০ হাজার ৩৮ জন শিক্ষার্থী পড়ালেখা ও গবেষণা করছে, যেখানে ছাত্র ইউনিয়ন সব শিক্ষার্থীর স্বার্থ সুরক্ষা এবং কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচিত হয়ে রাইসুল সৌরভ বিশ্ববিদ্যালয়ের জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন।

সৌরভ ২০২৪-২৫ মেয়াদে আইরিশ সমাজের সকল স্তরে জাতিগত সংখ্যালঘু ছাত্রদের অধিকারের প্রচার, রক্ষা ও সমর্থনে কাজ করে যেতে চান। তিনি দ্বিতীয় বাংলাদেশী ছাত্র যিনি এ আইরিশ ছাত্র ইউনিয়নের কোন পদে দায়িত্ব পালন করবেন।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9