৫ আগস্টের পর কেন দেখা করেননি সৃজিতের সঙ্গে, জানালেন মিথিলা

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ PM
সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা

সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা © সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে সাবেক স্বামী, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা থামছে না।

এরপর ওপার বাংলার গুণী পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে করে নতুন জীবনের সূচনা করেন মিথিলা। এক সময় তাদের সুখী দাম্পত্য জীবন বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হলেও, বর্তমানে সেই চিত্র পাল্টে গেছে। সম্প্রতি, সৃজিতের সঙ্গে একই ছাদের নিচে না থাকার খবর ঘুরতে শুরু করেছে এবং দুই বিনোদন পাড়ায় প্রশ্ন উঠেছে—তাদের দাম্পত্যে কি চিড় ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই বিনোদন পাড়ায়।

সম্প্রতি একটি পডকাস্টে মিথিলা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি জানান, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে আমি এখন পর্যন্ত কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ এ মন্তব্যের পরই উঠেছে সৃজিত মুখার্জির সঙ্গে তার সম্পর্কের অবস্থান নিয়ে প্রশ্ন।

পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চাইলে, সৃজিত এখনও তার স্বামী কিনা, মিথিলা কিছুটা ধোঁয়াশা রেখে বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’ তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে তিনি স্পষ্ট করে জানান, পাসপোর্টে তার নাম এখনও আছে।

ছবি-তথ্য ফাঁসের ঘটনায় ইউআইটিএস প্রশাসনের নীরবতা, কঠোর আন্দো…
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি, আবে…
  • ১৮ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের ম্যুরালের কাঠামোয় স্থাপন করা হলো ভাসানীর প্রতিক…
  • ১৮ নভেম্বর ২০২৬
মনোনয়ন ফরম বিক্রি, ফি আদায়—এক বছরেও হয়নি ব্রাকসু নির্বাচন
  • ১৮ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষককে পেটালেন ছয় বিষয়ে ফেল শিক্ষার্থীর বাবা
  • ১৮ নভেম্বর ২০২৬
২০ টাকায় চট্টগ্রাম-নাজিরহাট, চালু হলো চারটি কমিউটার ট্রেন
  • ১৮ নভেম্বর ২০২৬