বাবার জন্মদিনে সৃজিত

তুমি আমাদের ছেড়ে চলে গেলে, আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে

২৬ নভেম্বর ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১২:১৬ PM
সৃজিত মুখার্জি

সৃজিত মুখার্জি © সংগৃহীত

ওপার বাংলার খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। ভিন্ন ধারার একের পর এক সিনেমা উপহার দিয়ে যিনি জয় করে নিয়েছেন দুই বাংলার দর্শকদের হৃদয়। পেশাগত সাফল্যে যতই শীর্ষে উঠুন না কেন, পিতৃস্নেহের শূন্যতা আজও তাড়িয়ে বেড়ায় এই নির্মাতাকে। বাবার জন্মদিনে স্মৃতিভেজা এক আবেগঘন পোস্টে সেই অনুভূতির কথাই তুলে ধরেছেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সৃজিত তার প্রয়াত বাবার একটি পুরোনো ছবি পোস্ট করে লিখেছেন, ‘এক যে ছিল রাজা মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে।’ 

বাবার ইতিহাসপ্রেম ও চলচ্চিত্রের প্রতি আগ্রহের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘ইতিহাসের প্রতি তোমার ভালোলাগার কারণে বেশ কিছু ছবি তুমি দেখতে পারতে। একে একে মুক্তি পেয়েছে ‘গুমনামি’, ‘পদাতিক’-এর মতো ছবি। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ এখন মুক্তির অপেক্ষায়।’

স্মৃতিমেদুর সুরে সৃজিত লেখেন, ‘তুমি নিশ্চয়ই ছবিগুলো দেখেছো। কয়েক বছরের মধ্যে এর উত্তর জানব। আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই আপাতত শুভ জন্মদিন।’

উল্লেখ্য, সৃজিতের নির্মিত ‘এক যে ছিল রাজা’ ছবিটি মুক্তির কিছুদিন পরেই পিতৃবিয়োগ ঘটে তার। সেসময় থেকে বাবার অভাব যেন প্রতিটি নতুন ছবির সৃষ্টির মুহূর্তে তাকে আরও গভীর করে তোলে।

এ বছর পূজায় বড় পর্দায় সৃজিতের কোনো ছবি মুক্তি না পেলেও ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাচ্ছে ‘ফেলুদা ফেরত: যত কাণ্ড কাঠমান্ডুতে’। এছাড়া চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬