হিজাব পরায় প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মুসলিম শিক্ষার্থী

২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৬ AM
নাজাহ আকিল

নাজাহ আকিল © সংগৃহীত

হিজাব পরার কারণে স্কুলের ভলিবল প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে এক মুসলিম শিক্ষার্থীকে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের ভেলর কলেজিয়েট একাডেমিতে এই ঘটনা ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যম হাফপোস্ট জানিয়েছে, ঘটনার শিকার নাজাহ আকিল বিদ্যালয়টির নবম গ্রেডের শিক্ষার্থী। খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে রেফারি এসে নাজাহ ও তার সহকারী কোচকে বলেন, শিক্ষার্থীর হিজাব ন্যাশনাল ফেডারেশন অব স্টেট স্কুল অ্যাসোসিয়েশনের নীতি লঙ্ঘন করছে। ন্যাশনাল বোর্ড দেশের মাধ্যমিক স্কুলে খেলার কিছু নির্দেশনা দেয়। নাজাহ হিজাব পরিধান করে খেলতে বিশেষ অনুমোদন লাগবে।

বিষয়টি জানা ছিল না নাজাহ ও তার কোচের। যোগাযোগের অভাব ও নিয়মের কঠোর প্রয়োগের ফলে নাজাহ কান্না করে বলেন, আমি এ জন্য কাঁদছি না যে আমি কষ্ট পেয়েছি। বরং আমি কাঁদছি, কারণ আমি বাকরুদ্ধ। আমি এটাকে অন্যায় বলে মনে করি।

স্কুলের ভলিবল প্রতিযোগিতা দেখার জন্য সেখানে উপস্থিত ছিলেন নাজাহের মা আলিয়া। তিনি বলেন, আমার বাচ্চা কাঁদছে। কারণ সে এমন সিদ্ধান্তে মর্মাহত হয়েছে। এটি পুরোপুরি অন্যায়। ওর সঙ্গে ধর্মের কারণে এমনটি করা হলো। হিজাবের কারণে এমন আচরণ করা হলো।

নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ০২ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৮ মার্চ
  • ০২ মার্চ ২০২৬
মাদককাণ্ডে আটক, আবার বহিষ্কৃত যুবদল নেতা রুবেল
  • ০২ মার্চ ২০২৬
ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বিরোধী দলকে মৌখিকভাবে বলা হয়ে…
  • ০২ মার্চ ২০২৬
আরও সময় পাচ্ছেন অধ্যাপক নিয়াজ, সার্চ কমিটির মাধ্যমে ঢাবির ন…
  • ০২ মার্চ ২০২৬
পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশে সরকারি কর্মচারীদের ৫ যুক্তি
  • ০২ মার্চ ২০২৬