পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব!

১১ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৪ AM

এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতারকে। প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হককে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। এমন সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

গুঞ্জন রয়েছে মিসবাহকে নির্বাচকের পদ থেকে সরানোর পরিকল্পনা করছে পাকিস্তান। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের পর তাকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা। শীর্ষ দুই পদে মিসবাহকে রাখার বিপক্ষে মত দেন দেশটির সাবেক তারকা থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধারা। হয়তো, এ সুযোগটাই নিতে চান শোয়েব আখতার।

বৃহস্পতিবার এ ব্যাপারে পিসিবি’র সঙ্গে আলোচনার কথা স্বীকার করে নিলেন খোদ শোয়েব আখতার। ইউটিউব শো ‘ক্রিকেট বাজ’-এ গতিতারকা বলেন, ‘সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না। আমার সাথে বোর্ডের কিছু কথা হয়েছে। আমি পাকিস্তান ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। তবে এখন পর্যন্ত  কোন কিছু চূড়ান্ত হয়নি।’

মূলত মিসবাহকে নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর থেকেই আলোচনায় আসে শোয়েব আখতারের নাম। তিনি বলেন, ক্রিকেট ছাড়ার পর থেকে খুব আরামের জীবন-যাপন করছি। তবে দেশের জন্য এ আরামের জীবন আমি ছাড়তে চাই। সুযোগ পেলে আমি অবশ্যই যেকোনো দায়িত্ব নিতে পিছপা হবো না। তবে বোর্ডের সঙ্গে ঠিক কি আলোচনা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি শোয়েব আখতার।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস জানান, কিছু আলোচনা হয়েছে। এই মুহূর্তে সব কথা বলা সম্ভব না। আমিও হ্যাঁ বলিনি, পিসিবিও হ্যাঁ বলেনি। তবে কথা চলছে আমাদের। প্রধান নির্বাচক হলে কীভাবে দল সাজাবেন তার একটা রূপরেখা এখনই দাঁড় করিয়ে ফেলেছেন এ তারকা পেসার।

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9