ইউএস ওপেন থেকে বের করে দেওয়া হয়েছে জকোভিচকে

০৭ সেপ্টেম্বর ২০২০, ১১:২২ AM

© ডয়েচে ভেলে

ইউএস ওপেনে আর খেলতে দেখা যাবে না তারকা খেলোয়াড় নোভাক জকোভিচকে। রোববার এবারের মতো টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে গেছেন তিনি। জকোভিচের বিদায়ে বিপর্যস্ত দর্শকরাও। করোনাকালেও ইউএস ওপেন নিয়ে টেনিস প্রেমিকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, জকোভিচের বিদায়ে তা অনেকটাই ঠান্ডা হয়ে গেল।

রোববার চতুর্থ রাউন্ডের ম্যাচে জকোভিচ খেলছিলেন স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার সঙ্গে। সার্ভিস পয়েন্ট হারিয়ে ৬-৫ এ পিছিয়ে গিয়েছিলেন তিনি। তখনই মেজাজ হারিয়ে বল ছুড়ে মারেন তিনি। বল গিয়ে লাগে এক লাইন জাজের গায়ে। টেনিসে এ ধরনের কাজ খেলোয়াড়ি নীতির বিরোধী। ফলে সঙ্গে সঙ্গেই সার্বিয়ান তারকা জকোভিচকে এ বারের মতো টুর্নামেন্ট থেকে বাতিল করা হয়।

এখন পর্যন্ত ১৫টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জকোভিচ। ১৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্কিন খেলোয়াড় পিট সাম্প্রাসকে পেছনে ফেলেছেন তিনি। ১৬ গ্র্যান্ড স্ল্যাম নিয়ে স্পেনের রাফায়েল নাদাল এবং ২০ গ্র্যান্ড স্ল্যাম টাইটেল নিয়ে তাঁর চেয়ে এগিয়ে আছেন সুইডেনের রজার ফেদেরার। শিগগিরই তাঁদের পেছনে ফেলতে মরিয়া জোকোভিচ।

এ বারের ইউএস ওপেন গ্র্যান্ডস্লাম অন্যবারের থেকে অনেকটাই ভিন্নরকম। দর্শকহীন গ্যালারিতে শুরু হয়েছে প্রতিযোগিতা। করোনার জন্য এ বারের প্রতিযোগিতায় অংশ নেননি রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার। বস্তুত, বহু দিনের মধ্যে নাদাল, ফেদেরার এবং জকোভিচ ছাড়া আর কেউ পুরুষদের গ্র্যান্ডস্লাম জেতেননি।

এ বারের টুর্নামেন্ট থেকে জকোভিচও অপ্রত্যাশিতভাবে বিদায় নেওয়ায় নতুন কোনও গ্র্যান্ডস্লাম বিজেতাকে পাবে ইউএস ওপেন। টেনিলসের রুল বুক অনুযায়ী জকোভিচ যা করেছেন, তা গর্হিত অপরাধ। এ বারের মতো টুর্নামেন্ট থেকে বাতিল করেই জকোভিচের শাস্তি শেষ হচ্ছে না।

তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতে পারে ইউএস ওপেনে জেতা সমস্ত গ্র্যান্ডস্লাম। পুরস্কার পাওয়া অর্থও ফেরত চাওয়া হতে পারে তাঁর কাছে। অথবা বড় রকমের ফাইন করা হতে পারে তাঁকে। সবটাই নির্ভর করছে টুর্নামেন্ট কমিটি কী সিদ্ধান্ত নেবে তার উপর।

এ বছর এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেননি জকোভিচ। তিনিই ছিলেন ইউএস ওপেন জেতার ক্ষেত্রে এ বারের ফেভারিট। রোববার ঘটনাটি ঘটার পরে দৃশ্যত বিপর্যস্ত হয়ে পড়েন সার্বিয়ান খেলোয়াড়। দৌড়ে গিয়ে লাইন ম্যানের পরিচর্যা করতে দেখা যায় তাঁকে। তবে ততক্ষণে ম্যাচ রেফারি ঘোষণা করে দিয়েছেন যে, জকোভিচকে টুর্নামেন্ট থেকে বাতিল করা হলো।

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9