ক্রিকেটে করোনার হানা, বন্ধ টাইগারদের অনুশীলন

০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৩ AM

© সংগৃহীত

আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে ক্রিকেটারদের অনুশীলন। অনুশীলনে থাকা সাপোর্ট স্টাফদের একজনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আপাতত কয়েকদিন ক্রিকেটারদের অনুশীলন বন্ধ থাকবে। সাপোর্ট স্টাফদের একজনের করোনার উপসর্গ থাকায় এ সিদ্ধান্ত বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। অবশ্য এটি চিন্তার কিছু নয় বলেও জানান তিনি।

আগামী ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেরার কথা টাইগারদের। সফরের একমাস আগেই সফরে যাওয়ার কথা তাদের। আগামী ২১ সেপ্টেম্বর অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। আর ১৮ সেপ্টেম্বর হোটেলে উঠবেন তারা।

কিন্তু হঠাৎ একজনের শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় অনুশীলন বন্ধ করা হয়েছে। গত বুধবার অনুশীলনের সময় গণমাধ্যমে কথা বলেন মেহেদি হাসান রানা। সেদিন এই পেসার বলেন, ‘বিপিএলের পরে বড় বিরতি ছিল। বিরতির পরে আবার ফিটনেস ফিরে পেতে কাজ করছি। সাদা বলেও কাজ করছি, লাল বলেও করছি।’

তিনি বলেন, লাল বলে যা করা দরকার, সেভাবে করছি। সবকিছু ভালো হচ্ছে। সামনে যেকোনো খেলার জন্য, যা বিসিবি আয়োজন করে, তার জন্য নিজেকে প্রস্তুত রাখছি।

জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9