কোচের কথায় রেগেমেগে বার্সা ছাড়ার ঘোষণা মেসির!

২৬ আগস্ট ২০২০, ১১:০১ AM

© সংগৃহীত

বার্সেলোনার নতুন কোচ হয়েছেন রোনাল্ড কোম্যান। আর দলের অধিনায়ক মহাতারকা লিওনেল মেসি। দলের অধিনায়কের সঙ্গে কথা বলে নেওয়া স্বাভাবিকভাবেই নতুন কোচের প্রাথমিক কাজগুলোর একটি। কিন্তু বার্সায় ঘোলাটে পরিস্থিতি এবং মেসির ক্ষোভ কোচ-অধিনায়কের আলাপ ঠিক জমেনি।

তাদের কী কী নিয়ে আলাপ হয়েছে তা চলে এসেছে গণমাধ্যমে। ঠিক এটাই মেসির ক্ষোভ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু তাই-ই নয়, কোম্যানের ‘বিশেষ কথায়’ ক্ষুব্ধ মেসি। নতুন কোচ কোম্যানের কয়েকটা কথাতেই মেসির মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কোম্যান বলেছেন, ‘স্কোয়াডে যেসব বিশেষ সুবিধা পেতে মেসি, তার দিন শেষ। তোমাকে দলের জন্য সবকিছু করতে হবে। আমি এ ব্যাপারে অনড়। সব সময় ক্লাব নিয়েই তোমাকে চিন্তা করতে হবে।’

কোম্যানের এমন আচরণ ভালো লাগেনি মেসির। এ কথা শুনেই ঠিক করে ফেলেন, বার্সা ছাড়বেন। জমানো ক্ষোভ ঝেড়েছেন বুরোফ্যাক্সের মাধ্যমে। ভালোবাসার ক্লাবকে জানিয়ে দিয়েছেন, পথ আলাদা হয়ে যাওয়াই ভালো।

স্প্যানিশ সংবাদমাধ্যম দেপোর্তিভো কুয়াত্রো জানিয়েছে, কোম্যানের সঙ্গে কথা বলে মেসি হতাশ। একে তো সুয়ারেজের সঙ্গে বার্সেলোনার চুক্তি বাতিলের গুঞ্জন রয়েছে। তার ওপর জানা গেছে, কোম্যান বলেছেন মেসি বড় তারকা হিসেবে যেসব বাড়তি সুবিধা পেয়ে এসেছেন, তা ত্যাগ করতে হবে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক প্রতিবেদনে জানিয়েছে, বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সাকে মেসি জানিয়েছেন, ক্লাব ছাড়তে চান। তবে পালটা ফ্যাক্সে বার্সেলোনার সভাপতি জানিয়েছেন, বার্সেলোনা আশা করে, মেসি এখানেই ক্যারিয়ার শেষ করুক।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence