শাকিব-অপুর ছেলে জয়ের গান (ভিডিও)

০৪ জানুয়ারি ২০২০, ১১:১৫ AM

© ফাইল ফটো

‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ, কাম টু মি হোয়েন আই কল ইউ’, এই ছড়াগানটি আনমনে গেয়েই চলেছেন শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গানটি।

জয়ের সেই ছড়াগান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন জয়ের মা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেই। জয়ের পড়ালেখা, ছবি আঁকা, খেলাধুলার ছবি অপু বিশ্বাস নিজের ফেসবুক ওয়ালে ও ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ করেছে জয়ের এই নতুন ভিডিও।

জয়ের এই ছড়া গান শুনেই তার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ বলছেন, অনেক বড় হয়ে গেছে জয়। আর কেউ কেউ আদর প্রকাশ করছেন নানা ইমোজির মাধ্যমে।

ছেলের গান মোবাইল ক্যামেরায় চুপিচুপি ধারণ করে সেই ভিডিও শুক্রবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করেন অপু। এরপরই তার ফলোয়াররা তা দেখে বিমোহিত হয়।

নিজেদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলেও ছেলে জয়ের ব্যাপারে খুবই দায়িত্বশীল শাকিব ও অপু দুজনেই। জয় যেন বাবা-মার অভাব বোধ না করে সেজন্য কোনো চেষ্টাই বাদ রাখেন না তারা।

প্রসঙ্গত ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে শাকিব-অপুর ঘর আলো করে আব্রাম খান জয়ের জন্ম হয়। এই দুই তারকার বন্ধন ছিড়ে গেলেও জয়ের বিষয়ে জানতে আগ্রহী সিনেপ্রিমীরা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে জয়ের নামে। রয়েছে অসংখ্য ফেসবুক আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্ট্রাগ্রামে তার নামে গ্রুপও আছে।

নরসিংদীতে ছাত্রশিবিরের গণইফতার, অংশ নিলেন ১ হাজার শিক্ষার্থী
  • ১১ মার্চ ২০২৬
আজ ইরানে 'সবচেয়ে শক্তিশালী' হামলা হবে: মার্কিন প্রতিরক্ষাম…
  • ১১ মার্চ ২০২৬
পবিপ্রবিতে উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, রেজিস্ট্রা…
  • ১০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির জন্য আশীর্বাদ
  • ১০ মার্চ ২০২৬
সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া': এমপি জিলানী
  • ১০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ১০ মার্চ ২০২৬
close