মাহিন্দ্রা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

১০ জুন ২০২৬, ১২:৪০ PM , আপডেট: ১০ জুন ২০২৬, ১২:৪২ PM
দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় © সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, খাড়ইল মিলঘর এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী জানান, দুর্ঘটনার পর একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থান থেকে বিশ্বকাপ শেষ…
  • ০৮ জুলাই ২০২৬
জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন, সদস্য সচিব মামুন
  • ০৮ জুলাই ২০২৬
যে ৫ কারণে হারের কাছাকাছি চলে গিয়েছিল আর্জেন্টিনা
  • ০৮ জুলাই ২০২৬
নাটকীয় ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্য…
  • ০৮ জুলাই ২০২৬
মাদরাসা জীবনে লজিংবাড়ির পেঁয়াজ-মরিচ-পান্তাভাতের স্মৃতি টেনে…
  • ০৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার খেলা নিয়ে শিক্ষার্থীদের মারামারি, ভিডিও করায় স…
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence