তাসকিনের ফার্স্টলুক প্রকাশ ‘ক্যাসিনো’র পোষ্টারে

০৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ PM

প্রথমবার সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ সিনেমায় অভিনেতা তাসকিন আহমেদকে যুবরাজ চরিত্রে দেখা যাবে। রোববার (৮ ডিসেম্বর) রাতে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ পেয়েছে। এতে এককভাবে হাজির হয়েছেন তাসকিন। কালো ব্লেজার গায়ে আগ্রাসী চাহনিতে দেখা যাচ্ছে তাকে।

এতে আরও অভিনয় করছেন নিরব হোসেন ও শবনম বুবলী। বুবলী এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের সঙ্গে জুটি বাঁধলেন। ‘ক্যাসিনো’ ছাড়াও তাসকিনের হাতে বর্তমানে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’ সিনেমা রয়েছে।

পোস্টারটি নিয়ে তাসকিন বলেন, যে ক্যাসিনো নিয়ে সিনেমাটির গল্প এগিয়ে যাবে, এই ক্যাসিনোটি মূলত যুবরাজের। তাই চরিত্রের সঙ্গে মিল রেখেই আমার ফার্স্টলুক পোস্টারটি করা হয়েছে। এই লুকেই দর্শক আমাকে সিনেমাটিতে দেখবেন।

‘‘গত মাসে ‘ক্যাসিনো’র শুটিং শুরু করেছি। মাঝে কয়েকদিন বিরতি দিয়ে আবার শুটিংয়ে অংশ নেব। সিনেমাটির গল্পে টানটান উত্তেজনা রয়েছে। এটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’’

গত ২৪ নভেম্বর ঢাকায় ‘ক্যাসিনো’র শুটিং শুরু হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জসিম ফ্লোরে ক্যাসিনোর বড় সেট করে সিনেমাটির শুটিং চলছে।

 

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9