সৃজিত-মিথিলার বিয়ে সম্পন্ন, চলছে মধুচন্দ্রিমার প্রস্তুতি

০৬ ডিসেম্বর ২০১৯, ০৯:০৩ PM

© ফেসবুক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে সম্পন্ন করলেন দুই বাংলার আলোচিত সৃজিত-মিথিলা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুই হাত এক হলো বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলা এবং ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাঁদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাইবোন এবং সৃজিতের পরিবারের মানুষজন। আরও ছিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। তাঁরা সবাই চলচ্চিত্রের খুব পরিচিত মুখ।

এ নিয়ে মিথিলা জানিয়েছেন, আগামীকাল শনিবার মধুচন্দ্রিমায় তাঁরা সুইজারল্যান্ড যাচ্ছেন। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন করবেন। সব মিলিয়ে সুইজারল্যান্ডে এক সপ্তাহ থাকবেন তাঁরা।

সৃজিত-মিথিলার সাথে আইরা: ছবি ফেসবুক

 

কলকাতার সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেমের সম্পর্ক নিয়ে অনেক দিন আগে থেকেই গুঞ্জন চলছে। গত ১৮ নভেম্বর মিথিলার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ডিসেম্বরে সৃজিত মুখার্জি আর মিথিলার বিয়ের সম্ভাবনা আছে। এরপর ২১ নভেম্বর মিথিলা বলেছেন, কোনো একটা সম্পর্ক তো অবশ্যই আছে।

বিয়ে নিয়ে সেদিন তিনি বলেছেন, ‘এটা সারপ্রাইজ থাকুক। বিয়ে হতে পারে, না-ও হতে পারে। বিয়ে হলে জানতে পারবেন, না হলেও জানতে পারবেন।’ আর বিয়ের সম্ভাবনা নিয়ে সৃজিত বলেছেন, ‘ভুল খবর।’ বিয়ে নিয়ে তিনি বলেছেন, ‘নো কমেন্টস। এ প্রসঙ্গে আর কিছু বলতে চাই না।’

আজ বিয়ের জন্য মিথিলা নিজেই সেজেছেন। বিয়েতে তিনি জামদানি শাড়ি পরেছেন আর সৃজিত পরেছেন পাজামা, পাঞ্জাবি ও জহরকোট।

মিথিলা জানিয়েছেন, মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার তিনি কলকাতায় গিয়েছেন। পরে গেছেন মিথিলার বাবা-মা, ভাইবোন। মেয়ের হবু জামাইয়ের জন্য তাঁর বাবা কী উপহার নিয়ে গেছেন? মিথিলা বললেন, উপহার দেওয়া-নেওয়া তো অনেক দিন আগে থেকেই হচ্ছে। কিছুদিন আগে সৃজিত ঢাকা গিয়েছিল। তখনো ওর জন্য অনেক কেনাকাটা হয়েছে। এবার আসার সময় আব্বু চারটি ইলিশ মাছ এনেছেন। প্রতিটির ওজন ২ কেজি। এখানে সবাই পদ্মার ইলিশের দারুণ ভক্ত।

সৃজিত আর মিথিলা নিজেদের বিয়ে নিয়ে ঠিক কবে থেকে ভাবছেন এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, অনেক দিন থেকেই কথা হচ্ছে। আসলে এগুলো আমরা সবাইকে জানাতে চাইনি। বিষয়টা একেবারেই আমাদের ব্যক্তিগত। সেভাবেই রাখতে চেয়েছি। অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। এভাবেই আলাপ, এক সময় বিয়ের ব্যাপারটাও সামনে চলে আসে।

এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে ২০০৬ সালের ৩ আগস্ট শুভ প্রণয়ে আবদ্ধ হন মিথিলা। তবে সে শুভ বেশিদিন শুভ ছিলো না। প্রায় ১১ বছরের মাথায় তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাহসান-মিথিলার একমাত্র সন্তান আইরা এখন মায়ের কাছেই আছে।

অন্যদিকে সৃজিতের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ ছিল সিঙ্গেল। মিথিলা এখন এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকে কর্মরত আছেন। ব্র্যাকের আরলি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগের প্রধান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9