এসএ গেমসে বাংলাদেশের দ্বিতীয় সোনা জয়

০৩ ডিসেম্বর ২০১৯, ১১:১০ AM

© সংগৃহীত

নেপালে চলমান এসএ গেমসে আরও একটি সোনার পদক পেয়েছে বাংলাদেশ। কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমির ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা এনেছেন আল আমিন।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় সংগীত বাজানোর সুযোগ করে দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ ক্রীড়াবিদ।

আজ বাংলাদেশের অ্যাথলেটরা রুপাও এনে দিয়েছেন। কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন সেনাবাহিনীর ফেরদৌস।

এর আগে এসএ গেমসে দেশের হয়ে প্রথম পদক জিতে নেন হোমায়রা আক্তার। পরে প্রথম সোনার পদক জয় করেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে দেশের প্রথম সোনার পদকটি জেতেন তিনি।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬