এসএ গেমসে বাংলাদেশের প্রথম সোনা

০২ ডিসেম্বর ২০১৯, ০২:৪১ PM
দিপু চাকমা

দিপু চাকমা © সংগৃহীত

১৩তম এসএ গেমসে দেশের হয়ে প্রথম সোনার পদক জিতেছেন দিপু চাকমা। কাঠমান্ডুতে তায়কোয়ান্দোতে দেশের হয়ে প্রথম সোনার পদকটি জিতেছেন তিনি। তায়কোয়ান্দোর ২৯ অথবা এর বেশি ওজনের প্রতিযোগীদের ইভেন্ট পুমসের মাধ্যমেই এবার কাঠমান্ডুতে প্রথমবারের মতো বাজল দেশের জাতীয় সংগীত।

এসএ গেমসে এবারই প্রথম অংশ নিচ্ছেন দিপু। আর প্রথমবারের আবির্ভাবেই বাজিমাত। উচ্ছ্বসিত দিপু নিজের প্রতিক্রিয়া দিলেন এভাবে, ‘আমি এখনো ঘোরের মধ্যে আছি। বুঝতেই পারছি না কীভাবে কি হলো। আমার এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। দেশকে কিছু দিতে পেরেছি বলে খুব গর্ব হচ্ছে। আমি অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম।’

২০০১ সাল থেকে তায়কোয়ান্দোতে খেলছেন সেনাবাহিনীতে চাকরি করা দিপু। বিভিন্ন আন্তর্জাতিক আসরে ৫টি সোনা ও ১টি রুপা জিতেছেন তিনি। সেনাবাহিনীতে যোগ দিয়েই তায়কোয়ান্দোকে ভালোবাসা শুরু করেন বাংলাদেশের এই সোনাজয়ী। বড় ভাইও তাঁকে অসম্ভব উৎসাহ দিয়ে থাকেন।

কোরিয়ান কোচ মিন হাক সেও গত নভেম্বরে দায়িত্ব নেন বাংলাদেশ দলের। তার আসার পর থেকেই বেশ উন্নতি হয়েছে দিপুর খেলায়। এবারের গেমসে সোনা জয়ের ব্যাপারেও ভীষণ আত্মবিশ্বাসী ছিলেন, ‘আমি এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গেমসে সোনা জিতেছি। কিন্তু এবার এসএ গেমসে আসার আগে আত্মবিশ্বাসী ছিলাম।’ এর আগে ২০১৬ সালে এশিয়ান হামবাদান গেমসে সোনা জেতেন দিপু। এবার নেপালেও জিতলেন সোনা। বাংলাদেশের প্রথম সোনার পদক জেতার পর বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও ভীষণ উচ্ছ্বসিত, ‘আমাদের সোনার পদক জেতা শুরু হলো। এটা আশা করি অব্যাহত থাকবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9