মেসি-সুয়ারেসের ৮০০ গোল

৩০ নভেম্বর ২০১৯, ০৩:৪৬ PM

বার্সেলোনার জার্সিতে মেসি ও সুয়ারেসের সম্মিলিত গোল এখন ৮০০টি। গত বুধবার (২৭ নভেম্বর) লিওনেল মেসি ও লুইস সুয়ারেস জুটির অসাধারণ পারফরম্যান্সে ভর করে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।

কাতালানদের হয়ে ৭০০তম ম্যাচ খেলা মেসি ক্লাবের হয়ে গোল করেছেন ৬১৩। অন্যদিকে ২০১৪ সালে যোগ দেওয়ার পর বার্সার হয়ে ২৬২ ম্যাচ খেলা সুয়ারেসের গোল ১৮৭টি। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত হয়েছে কাতালান জায়ান্টদের। ক্যাম্প ন্যুয়ে ম্যাচের ২৯তম মিনিটে মেসির পাসে গোলের উদ্বোধন করেন সুয়ারেস এবং ৪ মিনিট বাদেই প্রতিদান হিসেবে মেসির গোলে অবদান রাখেন উরুগুইয়ান স্ট্রাইকার। দুই বন্ধুর পাফরম্যান্সে বার্সা পেয়েছে অতি গুরুত্বপূর্ণ এক জয় আর দুজনে মিলে গড়েছেন নতুন এক মাইলফলক।

 

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬