বিএসবি ক্যামব্রিয়ান ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

২৮ নভেম্বর ২০১৯, ০৮:৩৫ PM

রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে বিএসবি ক্যামব্রিয়ান আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় গুলশান ইয়ুথ ক্লাব মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং বর্তমান ক্রিকেটার সৌম্য সরকার।

খেলার উদ্বোধন করেন বিকেএসপির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম আর সভাপতিত্ব করেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এমন উদ্যোগকে স্বাগত জানান আমন্ত্রিত অতিথিরা। বলেন, এর ধারাবাহিকতায় আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।

গত ৩১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিএসবি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ৭টি টিম এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে ভবন-৬ কে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভবন-৩। স্কোর: ভবন-৬ ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করে এবং ভবন-৩ ৭ ওভার হাতে রেখে ৬ উইকেটে বিজয়ী হয়। বিজয়ী দলের রাফিউ ১২৫ (৫২ বল) রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়। পুরস্কার বিতরণ করেন বিসিবির পরিচালক সাজ্জাদুল আলম ববি।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9