বিইউতে ক্রিকেটে চ্যাম্পিয়ান সরদার এক্সপ্রেস

২৮ নভেম্বর ২০১৯, ০৩:২৮ PM

কাজী আজহার আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯’ এ অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির সরদার এক্সপ্রেস। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ইউনিভার্সিটি সংলগ্ন উদয়াচল ক্লাব মাঠে বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য স্মরণে অনুষ্ঠিত হয় এ খেলা

অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা সিএসই বিভাগের কিউ সার্প ক্রিকেট দলকে ৮৭ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সরদার এক্সপ্রেস নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন মেহেরাব হোসেন জোশি। কিউ সার্পের আরিফুল এবং মেহেদী হাসান ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে কিউ সার্প ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ফারুক সর্বোচ্চ ২৫ রান সংগ্রহ করেন। সরদার এক্সপ্রেসের জোশি ৯ রানে ৩ উইকেট লাভ করেন।

ফাইনাল খেলায় ৭০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সরদার এক্সপ্রেসের মেহেরাব হোসেন জোশি। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন কিউ সার্প দলের মেহেদী হাসান মেঘ।

খেলা শেষে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব:), পরিচালক (টেকনিক্যাল) ইঞ্জি. কাজী তাইফ সাদাত, সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবাল, ইংরেজি বিভাগের প্রধান শেখ আলাউদ্দিন, আয়োজক কমিটির সদস্য মীর আমজাদ হোসেন আকাশ, ইমন, শিপার আহমেদসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী খেলা উপভোগ করেন।

এর আগে, গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া ক্রিকেট টুর্নামেন্টে বিইউ’র বিভিন্ন বিভাগের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের যৌথ আয়োজক ছিলো বাংলাদেশ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি স্টুডেন্ট কমিউনিটি (বিইউএসসি)।

 

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9