ইবির শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

২৭ নভেম্বর ২০১৯, ০৩:৪৮ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জান্নাতুল তাজরী সভাপতি এবং ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের জান্নাতুল ফেরদৌস নীলাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জানা যায়, গত ২৫ নভেম্বর হল ডিবেটিং সোসাইটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় চার সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের সুপারিশ করা হয়। এতে সহ-সভাপতি হিসেবে মুনমুন সুলতানা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাফিয়া হককে মনোনিত করা হয়।

এরপর সুপারিশকৃত চার সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের জন্য দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরীন বরাবার আবেদন করে হল ডিবেটিং সোসাইটি। পরে আবেদনের প্রেক্ষিতে ২৭ নভেম্বর (বুধবার) নতুন এ কমিটির অনুমোদন দেন হল প্রাধ্যক্ষ।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×