বিপিএলে খেলবেন নিজেই জানেন না গেইল!

২৭ নভেম্বর ২০১৯, ০২:১২ PM

© ফাইল ফটো

সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবার বিপিএল হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। শেষ হয়েছে খেলোয়াড়দের ড্রাফট। এতে শীর্ষ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ক্রিস গেইলকে দলে টেনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

কিন্তু গেইল নিজে বলছেন অন্য কথা। তাঁকে বিপিএলের দলটি কীভাবে নিল সেটা নাকি নিজেই জানেন না ওয়েস্ট ইন্ডিজের মারকাটারি ব্যাটসম্যান!

তিনি জানিয়েছেন, বছরের বাকি সময়টা আন্তর্জাতিক, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট, কোথাও খেলার ইচ্ছে নেই। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবেন না।

গেইল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাকে বলেছিল ভারতের বিপক্ষে সিরিজে খেলতে। কিন্তু আমি খেলছি না। এ বছর আমি আর ক্রিকেট খেলতে চাচ্ছি না। বিরতি নিচ্ছি।’ তিনি বলেন, ‘বিগ ব্যাশে এবার খেলছি না। জানি না, সামনে কোন টুর্নামেন্টে আবার মাঠে নামব।’

বিপিএলের খেলোয়াড় ড্রাফটে তাঁর নাম উঠার বিষয়ে গেইল বলেন, ‘আমি এটাও জানি না, আমার নাম কীভাবে বিপিএলে পৌঁছে গেল। আমাকে একটি দলে নেওয়া হয়েছে। নিজেও জানি না সেটা কীভাবে হলো।’

গেইল না খেললে সমস্যায় পড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দেশীয় ক্রিকেটারদের মধ্যে তাদের জন্য সবচেয়ে বড় নাম মাহমুদউল্লাহ চোটের কারণে বিপিএল খেলতে পারবেন কিনা, তা নিশ্চিত নয়। এরমধ্যে গেইলের এ কথা বিপিএলকে শুরুতেই বিতর্কের মুখে ফেলে দিল।

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
জোড়াতালিতে ডিআইইউ বাস সার্ভিস, নিজস্ব যান রেখে ভাড়া করা বাস…
  • ০৭ এপ্রিল ২০২৬
close