বাংলাদেশের গানে প্রথমবার কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান

২৬ নভেম্বর ২০১৯, ০৫:১৩ PM

পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলিউডের আলোচিত গায়ক। গুনী এই সংগীতশিল্পী প্রথমবারের মতো বাংলাদেশের ‘তোমারই নাম লেখা’ গানের শিরোনামের গান কণ্ঠ তুললেন।

সোমবার (২৫ নভেম্বর) পাকিস্তানি সংগীতশিল্পী সালমান আশরাফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওতে গানটি প্রকাশ পায়।

এর আগে রবিউল আউয়ালের কথায় পাকিস্তানি সংগীতশিল্পী সালমান আশরাফের সুর-সংগীত ও কণ্ঠে ‘আকাশের রংধনু (২০১৮)’ এবং ‘পাণ্ডুলিপি (২০১৯)’ শিরোনামের দুটি গান প্রকাশ পেয়েছিল আর এবার বাংলাদেশি গীতিকবি রবিউল আউয়াল’র কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন পাকিস্তানের সংগীতশিল্পী সালমান আশরাফ।

রাহাত ফতেহ আলী খানএই গান প্রসঙ্গে রবিউল আউয়াল গণমাধ্যমকে জানান ‘রাহাত ফতেহ আলী খানের মতো তারকার গান করা যে কারো জন্যেই গর্বের। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, তিনি আমার লেখা গান গেয়েছেন। অবিশ্বাস্য, এই আনন্দের কথা বলে বোঝানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘মাস-চারের আগে পাকিস্তানি সংগীত পরিচালক সালমান আশরাফ আমার কাছে ভালো একটা গীতিকবিতা চাই। এরপর আমি ‘তোমারই নাম লেখা’ শিরোনামের গানের কবিতাটি দিই। ভেবেছিলাম, তিনিই এই গানটা গাইবেন। কারণ এর আগেও তিনি আমার কথায় দুটি গান নিজের সুর-সংগীতায়োজনে গেয়েছেন।’

‘কিন্তু এবার তিনি না গেয়ে ফতেহ আলীকে দিয়ে গাওয়ালেন। অথচ কিছুই জানাননি আমাকে। ওনার চ্যানেলে গানটি প্রকাশ করে লিঙ্ক দিয়ে আমাকে চমকে দিলেন। সত্যিই, আমি অনেক বেশি অনুভূত। এটি আমার জীবনের অনেক বড় একটা অর্জন।’

 

ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9