বিয়ের আগে প্রশিক্ষণ বাধ্যতামূলক, ফেল করলে বিয়ে বন্ধ

২৬ নভেম্বর ২০১৯, ০৩:৩৩ PM

ইন্দোনেশিয়া সরকার বিয়ের আগে একটি প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে। এই প্রশিক্ষণে ফেল করলেই বিয়ে বন্ধ। আগামী বছর থেকে দেশটিতে এ নিয়ম কার্যকর হচ্ছে। পরিবার ও স্বাস্থ্য বিষয়ে তিন মাসের এই কোর্সে পাস করে সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না।

এর আগে ইন্দোনেশিয়অর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কোঅর্ডিনেটিং মন্ত্রী মুহাদজির এফেন্দি এ নিয়মের কথা ঘোষণা করেছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

জানা যায়, বিয়ের জন্য এই কোর্স করতে নিজের পকেট থেকে কোনো অর্থ খরচ করতে হবে না। পুরো কোর্সটিই করাবে সরকার। সরকারের থেকে বিনামূল্যে যৌন শিক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক জ্ঞান ও সন্তান বড় করে তোলার প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এই কোর্সে। তবে কেউ যদি এই কোর্সে পাস না করতে পারে তাহলে সে বিয়ে করতে পারবে না।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×