মুজিব বর্ষ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

২৫ নভেম্বর ২০১৯, ০৭:০৪ PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষ উপলক্ষে দেশের ১২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১মার্চ-১৮ এপ্রিল ২০২০ বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। স্পেলবাউন্ড লিও বার্নেট এর তত্ত্ববাধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোমবার ( ২৫ নভেম্বর) জানা যায়, চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুইমিং, ক্রিকেট ও বাস্কেটবল খেলা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে ফুটবল ও বাস্কেটবল, গণবিশ্ববিদ্যালয়ে ফুটবল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্রিকেট ও ব্যাডমিন্টন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ব্যাডমিন্টন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভলিবল, নর্থসাউথ ইউনিভার্সিটিতে টেবিল টেনিস, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দৌড় প্রতিযোগিতা এবং বিকেএসপি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে।

রাজধানীর হাতিরঝিলের এম্পিথিয়েটারে হাফ-ম্যারাথন দৌড়-এর মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন হবে ১ মার্চ। ১৮ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সমাপনী হবে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধন, লোগো ও জার্সি উন্মোচন হবে।

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9