চট্টগ্রামে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

২৫ নভেম্বর ২০১৯, ০৭:৩৯ PM

চট্টগ্রামের খুলশীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের-২০১৯’। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর খুলশী থানার বায়তুল আমান এলাকায় এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়৷ সামাজিক সংগঠন চিটাগাং ইয়ুথ ফোরামের আয়োজনে এই টুর্নামেন্টে নগরীর বিভিন্ন এলাকার ২২টি দল অংশ নিয়েছে।

আয়োজক সংগঠনের সদস্য পার্থ প্রতীম বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজ সেবক ফয়সাল আমিন ও তয়াসিফ আল মাহমুদ এবং সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব সনেট দে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ১৯৬৬ সালের ছয় দফা থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ বছর কারাগারে কাটিয়েছিলেন বাঙালি জাতির জন্য। ১৯৭৫ সালে ঘাতকরা এই মহান নেতাসহ পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু এরপরও জাতির জনকের আদর্শকে কেউ মুছে ফেলতে পারেনি৷ এর প্রমাণ বঙ্গবন্ধুর নামে আয়োজিত এই টুর্নামেন্ট। বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানতে হবে সবাইকে। যে জাতি ইতিহাস ভুলে যায়, সে জাতি উন্নতি লাভ করতে পারে না।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে অধ্যাপক শাহাদাত বলেন, বাংলাদেশে বর্তমানে ৮ কোটি তরুণ রয়েছে। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে প্রবেশ করেছে বাংলাদেশ। এই তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। বর্তমান সরকারও তরুণ প্রজন্মকে প্রধান্য দিচ্ছে। এই প্রজন্মকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে। এসময় তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার আহবান জানিয়ে সংগঠনটিকে উপহার স্বরূপ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুইটি প্রদান করেন তিনি।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব ও রেসকোর্স। টুর্নামেন্টের উদ্বোধনের আগে প্রথম ম্যাচে অংশ নেওয়া দুই দলের ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা। পরে আকাশে শান্তির প্রতীক পায়রা উন্মুক্ত করে এবং ফুটবল শর্ট করে খেলার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিটাগাং ইয়ুথ ফোরামের সদস্য জাহিদুল ইসলাম, সুমন চৌধুরী, নাজির আহমেদ, রাজু আহমেদ, বিপ্লব হোসেন, ঈমান এইচ রাসেল, আল আমিন, মোহাম্মদ আসিফ, শরীফুল ইসলাম, ইনতিসার তানজিল প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9